সংবাদ শিরোনাম

ফুলবাড়ীতে ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী আতিক মুজাহিদের শাপলা কলির নির্বাচনী গন-মিছিল অনুষ্ঠিত।

sub-editor    ০৯:৪২ পিএম, ২০২৬-০১-২৩    150

ফুলবাড়ীতে ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী আতিক মুজাহিদের শাপলা কলির  নির্বাচনী গন-মিছিল অনুষ্ঠিত।

মোঃ আনোয়ারুল ইসলাম 
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ডা. আতিক মুজাহিদ–এর নেতৃত্বে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাময় নির্বাচনী গণমিছিল ও পথসভা। শাপলা কলি মার্কার পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত নির্বাচনী গণজোয়ার।

শুক্রবার, ২৩ জানুয়ারি, বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস সংলগ্ন কাছারি মাঠ থেকে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও শাপলা কলি মার্কার নানা স্লোগানে মুখরিত মিছিলটি ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় কাছারি মাঠে এসে শেষ হলে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পথসভা।
পথসভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল রহমান। সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে শাপলা কলি মার্কার বিজয় অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়। সে লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পথসভায় ডা. আতিক মুজাহিদ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ, শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জনগণ সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের পাশে থাকবে।”
সভা শেষে নেতাকর্মীরা শাপলা কলি মার্কার পক্ষে স্লোগান ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে এলাকায় নির্বাচনী গণজোয়ার আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ