বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২ এএম
চট্টগ্রামের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী সুব্রত মোহন দাশের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিগত অভিযোগপত্রে যেসব দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
সুব্রত মোহন দাশ জানান, দীর্ঘদিন ধরে তিনি সরকারি বিধি-বিধান অনুসরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ ও হয়রানিমূলক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ ছড়াচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
তিনি বলেন, চাকরিজীবনে তাঁর যেসব সম্পদের
কথা বলা হচ্ছে, সেগুলোর অধিকাংশই পারিবারিক সূত্রে প্রাপ্ত, উত্তরাধিকারসূত্রে পাওয়া অথবা বৈধ ব্যাংক ঋণ ও আয়কর নথিভুক্ত আয়ের মাধ্যমে অর্জিত। সম্পদ অর্জনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অবৈধ লেনদেনের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন তিনি।
রেকর্ডরুমে খতিয়ান সংরক্ষণ, দাগ বা খতিয়ান সংশোধন সংক্রান্ত যেসব অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তিনি বলেন, এসব কাজ এককভাবে কোনো কর্মচারীর পক্ষে করা সম্ভব নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই সব কার্যক্রম সম্পন্ন হয়। তাঁকে উদ্দেশ্য করে এসব অনিয়মের দায় চাপানো সম্পূর্ণ বিভ্রান্তিকর।
আগরাবাদ ভূমি অফিস থেকে পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে বদলির বিষয়টি সম্পর্কে তিনি জানান, এটি ছিল সম্পূর্ণ নিয়মিত প্রশাসনিক বদলি, এর সঙ্গে কোনো অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থার সম্পর্ক নেই।
মানি লন্ডারিং ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে সুব্রত মোহন দাশ বলেন, এসব দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মানহানিকর। এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই এবং সংশ্লিষ্ট কোনো সংস্থাও এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ উত্থাপন করেনি।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) যদি কোনো অভিযোগ দাখিল হয়ে থাকে, তবে তিনি আইন ও ন্যায়বিচারের প্রতি পূর্ণ আস্থাশীল এবং প্রয়োজন হলে সব ধরনের বৈধ নথি ও ব্যাখ্যা উপস্থাপন করতে প্রস্তুত। সত্য উদঘাটনের মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত