সংবাদ শিরোনাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অভিযোগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অভিযোগ

sub-editor    ০৫:২৬ পিএম, ২০২৬-০১-২০    63

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অভিযোগ

বরাবর
মাননীয় উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বিষয়: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা কৃঞ্চ চক্রবর্তীর বিরুদ্ধে জুলাই মাসের ছাত্র–জনতার আন্দোলনে সহিংসতা ও গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন।
মাননীয় মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য ও বরমা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কৃঞ্চ চক্রবর্তীর বিরুদ্ধে গত জুলাই মাসে সংঘটিত ছাত্র–জনতার আন্দোলনের সময় সহিংসতা ও গণহত্যায় জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছেন, যা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত আন্দোলনের সময় কৃঞ্চ চক্রবর্তী চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে কর্মরত ছিলেন। সেই সময়ে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা ও সহিংস কর্মকাণ্ডে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কতিপয় কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে বদলি হয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন বলে অভিযোগ রয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তিনি সেখানে ওয়ার্ড বয় হিসেবে যোগদান করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাঁর অবস্থান সম্পর্কে অবগত হওয়ার পর গ্রেপ্তারের আশঙ্কায় তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন না। এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মহোদয়ও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এমতাবস্থায়, মাননীয় উপদেষ্টার নিকট সবিনয় আবেদন এই যে—
১. কৃঞ্চ চক্রবর্তীর বিরুদ্ধে উত্থাপিত সহিংসতা ও গণহত্যার অভিযোগসমূহ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।
২. তাঁর বদলি প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
৩. তদন্তকালীন সময়ে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনা হোক।
আপনার ন্যায়বিচারমূলক হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে—এই প্রত্যাশা রইল।
বিনীত নিবেদক
নাসরিন আক্তার সুমি 
মোবাইল নম্বর:অনুরোধ 01973479289

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ