বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ এএম
চট্টগ্রামের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী সুব্রত মোহন দাশের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। তিনি এর আগে আগ্রাবাদ ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চাকরির শুরুতে আর্থিকভাবে অসচ্ছল থাকলেও বর্তমানে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক সম্পৃক্ততার প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন ভূমি অফিসে নিজের পছন্দমতো কর্মকর্তাদের বদলি করাতেন এবং রেকর্ডরুমসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রভাব বিস্তার করতেন।
সূত্রগুলো দাবি করছে, খতিয়ান সংশোধন, দাগ পরিবর্তন, এপি/ভিপি সংক্রান্ত অনিয়মসহ নানা কাজে ঘুষের বিনিময়ে অবৈধ সুবিধা
দেওয়া হতো। অভিযোগ রয়েছে, জমির অস্তিত্ব বা আইনগত জটিলতা থাকলেও অর্থ লেনদেনের মাধ্যমে তা ‘সমাধান’ করা হতো। গত ২০ জুলাই ২০২৫ তারিখে দৈনিক প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় “কাগজপত্র জালিয়াতি ও সরকারি সম্পত্তি বেহাত” শীর্ষক প্রতিবেদনে রামপুর মৌজার ০.৩৮০০ একর পরিত্যক্ত জমি সংক্রান্ত একটি খতিয়ানের অনিয়মের বিষয় প্রকাশ পায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যথাযথ নিয়ম অনুসরণ না করেও খতিয়ানটি রেকর্ডরুমে সংরক্ষণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এতে সুব্রত মোহন দাশের সম্পৃক্ততা ছিল।
এ ঘটনার পর তাকে আগ্রাবাদ ভূমি অফিস থেকে পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে বদলি করা হয় বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, এভাবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায় করা হয়েছে।
সম্পদ বিবরণীতে অভিযোগে উল্লেখ করা হয়, দক্ষিণ কাট্টলী মৌজায় প্রায় ৪,২০০ বর্গফুট জমির ওপর নির্মিত ছয়তলা ভবন, মাদারবাড়ি মৌজায় তিনতলা ভবনসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস তার মালিকানায় রয়েছে। এছাড়া তিনি প্রায় ৩০ লাখ টাকা মূল্যের একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন বলেও অভিযোগে বলা হয়েছে।
এছাড়া আন্দরকিল্লা হাজারী গলি এলাকায় মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উত্থাপন করা হয়েছে এবং পার্শ্ববর্তী দেশে অর্থ পাচারের দাবিও করা হয়েছে, যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, এসব অভিযোগের বিষয়ে গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত