সংবাদ শিরোনাম

হুমকি ও পুলিশের তালিকা প্রসঙ্গে বক্তব্য দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সবুজ

sub-editor    ০৪:০০ পিএম, ২০২৬-০১-১৮    123

হুমকি ও পুলিশের তালিকা প্রসঙ্গে বক্তব্য দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সবুজ

চট্টগ্রাম প্রতিনিধি:
স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সবুজ বলেছেন, তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া পোস্ট ভাইরাল করার চেষ্টা করে কোনো লাভ হবে না। তিনি দাবি করেন, গত প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিক মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন।
এক প্রতিক্রিয়ায় মোঃ সবুজ বলেন, “আমি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত। দলের নিয়ম-কানুন মেনে সাংগঠনিক দায়িত্ব পালন করে এই পর্যন্ত এসেছি। জুলাই মাসে সংঘটিত প্রতিটি আন্দোলনে আমি সরাসরি অংশগ্রহণ করেছি।”
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম পুলিশের একটি তথাকথিত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “যে তালিকার কথা বলা হচ্ছে, সেটি নতুন কিছু নয়। এটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলের পুরনো তালিকা। সেই তালিকাকে এখন নতুন করে সামনে আনা হচ্ছে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আমি বহু রাজনৈতিক মামলার আসামি ছিলাম এবং হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। এসব বিষয় আমার রাজনৈতিক জীবনের অংশ। এখন সেই পুরনো তালিকা দেখিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অর্থহীন।”
ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, “জন্মিলে মরিতে হবে—এটা আমি জানি। আন্দোলনের পথ বেছে নেওয়ার সময়ই ঝুঁকি নেওয়ার মানসিকতা ছিল। তাই এসব হুমকিতে আমি বিচলিত নই।”
মোঃ সবুজ আরও বলেন, “যদি কেউ দাবি করে আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাহলে প্রমাণসহ সেই তালিকা প্রকাশ করা হোক। গোপন তালিকার নামে বিভ্রান্তি ছড়ানো বন্ধ হওয়া উচিত।”
বর্তমানে তিনি নিজেকে মোঃ সবুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন নেতা হিসেবে পরিচিত বলে জানান। তিনি বলেন, ভবিষ্যতেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে রাজনৈতিক আন্দোলনে তিনি সক্রিয় থাকবেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ