বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ এএম
লেখক: নাসরিন আক্তার সুমি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য ও বরমা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কৃঞ্চ চক্রবর্তীর বিরুদ্ধে জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। গুরুতর এসব অভিযোগ সত্ত্বেও তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনের সময় কৃঞ্চ চক্রবর্তী চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে কর্মরত ছিলেন। ওই সময় ছাত্র-জনতার ওপর হামলা ও সহিংসতায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে তিনি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কিছু কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে বদলি হয়ে পটিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান বলে অভিযোগ রয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে তিনি ওয়ার্ড বয় হিসেবে যোগদান করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাঁর অবস্থান সম্পর্কে জানতে পারার পর গ্রেপ্তারের আশঙ্কায় তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন না।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়মবহির্ভূতভাবে বদলি হয়ে থাকে কিংবা দায়িত্বে অবহেলা করে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযুক্ত কৃঞ্চ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত