বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ এএম
চট্টগ্রামের ভুজপুরে জমি দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে যুবক হত্যার অভিযোগ
সন্ত্রাসীদের হুমকিতে পরিবার পলাতক, বিচার দাবিতে আদালতের দ্বারস্থ নিহতের পিতা
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন চানপুর (বলিয়া) এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধ ও প্রায় ২০ লক্ষ টাকার মূল্যমানের কাঠের গাছের বাগান দখলকে কেন্দ্র করে এক যুবককে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত একাধিক ব্যক্তিকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী কাজী আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা পরিবারভুক্ত) অভিযোগ
করেন, তার পৈতৃক বসতভিটা ও টিলা ভূমিতে রোপণকৃত মূল্যবান গাছের বাগান দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র। এ সংক্রান্ত একাধিক দেওয়ানি মামলা চট্টগ্রাম ও ফটিকছড়ি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞাও বলবৎ ছিল।অভিযোগে আরও বলা হয়, গত ১২ জানুয়ারি ২০২৫ ইং রাত আনুমানিক ১টার দিকে বাদীর বসতঘরে একা থাকা তার ছেলে (ভিকটিম)কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। আসামিরা বেআইনিভাবে ঘরে প্রবেশ করে শ্বাসরোধ ও ঘাড় মুচড়িয়ে তাকে হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় ভিকটিম অসুস্থ অবস্থায় একা ঘরে অবস্থান করছিল।
ঘটনার পর স্থানীয় একটি মহল লাশ দ্রুত দাফনের জন্য চাপ সৃষ্টি করে এবং কোনো ধরনের সুরতহাল বা ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে। বাদী দাবি করেন, পুলিশের উপস্থিতিতেও ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালানোর চেষ্টা করা হয়।
নিহতের লাশ দাফনের পরপরই অভিযুক্তরা পুনরায় বাগানের বড় বড় গাছ কেটে বিক্রির চেষ্টা চালায় এবং বাদী ও সাক্ষীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বর্তমানে তারা পালিয়ে জীবনযাপন করতে বাধ্য হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা এর আগেও জাল দলিল ও অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের মাধ্যমে প্রায় ৭ একর টিলা ভূমি ও বসতভিটা আত্মসাতের অপচেষ্টা চালায়। এসব ঘটনায় থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হলেও সন্ত্রাসী হুমকির কারণে মামলা দায়ের বিলম্বিত হয়।
এ ঘটনায় বাদী দণ্ডবিধির ৩০২/৩৪/৪৪৮/১০৯/৫০৮(২) ধারায় আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, নিরপেক্ষ তদন্ত এবং বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে ভুজপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত