সংবাদ শিরোনাম

বরখাস্তকৃত কর্মকর্তার বিতর্কিত পদোন্নতিতে কেজিডিসিএলে তোলপাড়

বরখাস্তকৃত কর্মকর্তার বিতর্কিত পদোন্নতিতে কেজিডিসিএলে তোলপাড়

sub-editor    ০৯:২৭ পিএম, ২০২৬-০১-১০    113

বরখাস্তকৃত কর্মকর্তার বিতর্কিত পদোন্নতিতে কেজিডিসিএলে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) বরখাস্তকৃত কর্মকর্তা মুহাম্মদ নিয়ামুল কবিরকে বিতর্কিতভাবে পদোন্নতি দেওয়ায় প্রতিষ্ঠানজুড়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগে অভিযুক্ত নিয়ামুল কবিরকে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে উপ-ব্যবস্থাপক (কারিগরি) পদ থেকে ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ২০১৭ সালের ২৯ নভেম্বর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মুহাম্মদ নিয়ামুল কবিরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে আদালতের রায়ে তিনি চাকরি ফিরে পান। তবে সরকারি বিধি অনুযায়ী ওই রায়ের বিরুদ্ধে কোম্পানির পক্ষ থেকে আপিল করার কথা থাকলেও রহস্যজনক কারণে তা করা হয়নি। এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ উঠেছে।এ ঘটনায় মহাব্যবস্থাপক (রাজস্ব-উত্তর) ফরিদ আহমদ খানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, তদন্ত কমিটির আহ্বায়ক ফরিদ আহমদ খানের স্ত্রী ও কেজিডিসিএলের আইন উপদেষ্টা শামিমা ফেরদৌস মিলির সঙ্গে যোগসাজশে নিয়ামুল কবিরের বিরুদ্ধে আপিল না করে বরং চাকরি ফিরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। বরখাস্তকালীন সময়ের বেতন-ভাতা পাইয়ে দিতে অবৈধভাবে সহযোগিতার মাধ্যমে প্রায় এক কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগও উঠেছে।
কেজিডিসিএলের একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, নিয়ামুল কবির অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বর্তমানে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে তাকে পদোন্নতি দেওয়ায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত ও ক্ষুব্ধ বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মুহাম্মদ নিয়ামুল কবির বলেন,
“আমাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছিল। আদালতের রায়ে আমি চাকরি ফিরে পাই এবং কোম্পানিকে আমার সব পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করা না করা কোম্পানির বিষয়। বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।পদোন্নতি আমার আইনগত অধিকার।”
এ বিষয়ে তৎকালীন তদন্ত কমিটির আহ্বায়ক ফরিদ আহমদ খানের স্ত্রী ও কেজিডিসিএলের আইন উপদেষ্টা শামিমা ফেরদৌস মিলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে সুস্থ হলে অফিসে যোগাযোগ করতে বলেন।
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) কবির উদ্দীন আহম্মদ বলেন,
“সিনিয়রিটি উপেক্ষা করে বা বিধিবহির্ভূতভাবে কোনো পদোন্নতি দেওয়া হয়নি।”
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ