বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯ এএম
দুদকে লিখিত অভিযোগ, তদন্ত শুরুর দাবি
রিপোর্ট করেছেন: শারমিন চৌধুরীর সুমি
দুবাই প্রবাসী আলম ওরফে ‘সোনা আলম’ ওরফে ‘হুন্ডি আলম’-এর বিরুদ্ধে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা, মানিলন্ডারিং, মাদক কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
স্বর্ণ চোরাচালান ও হুন্ডি নেটওয়ার্কের অভিযোগ ২০১৬ সালের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন আসামিকে গ্রেপ্তারের আগ পর্যন্ত আশ্রয় ও অর্থায়ন করার অভিযোগও তোলা
হয়েছে সোনা আলমের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ওই সময় তিনি মামলার অভিযুক্তদের আইনি ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেন।
ছাত্র আন্দোলনে সহিংসতায় অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগ
অভিযোগপত্রে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর দমনপীড়নের ঘটনায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ক্যাডার বাহিনীকে অর্থ ও মারণাস্ত্র সরবরাহ করেন সোনা আলম। অভিযোগ অনুযায়ী, ওই সময় তিনি ক্যাডার বাহিনীর অন্যতম অর্থ জোগানদাতা এবং লজিস্টিক সহায়তাকারী হিসেবে কাজ করেন।
ক্যাডার বাহিনী, ভূমি দখল ও মাদক কারবার
রাউজান এলাকা ছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন অঞ্চল, চট্টগ্রাম নগরীর চকবাজার, বাকলিয়া ও কল্পলোক আবাসিক এলাকায় তার নিজস্ব ভাড়াটে ক্যাডার বাহিনী সক্রিয় রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই বাহিনী ব্যবহার করে সরকারি ও বেসরকারি জমি দখল, চাঁদাবাজি এবং মাদক কারবার পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক যোগাযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ
অভিযোগে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রেপ্তার এড়াতে তিনি ভারত ও দুবাইভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকা এবং পলাতক প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
বক্তব্য মেলেনি, তদন্তের আশ্বাস
এ বিষয়ে অভিযুক্ত সোনা আলমের বক্তব্য জানতেএকাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত