বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ এএম
এলাকাজুড়ে চরম উত্তেজনা, জনমনে তীব্র ক্ষোভ
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী আন্দরকিল্লা এলাকায় কদম মোবারক মসজিদ দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অভিযোগ, সুদি শামসু নামে এক ব্যক্তি জামাল খান, কদম মোবারক, রহমতগঞ্জ ও আন্দরকিল্লা মহল্লা সমিতির অধীন কদম মোবারক মসজিদটি জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দোকান নির্মাণের কাজ শুরু করেছেন।
এলাকাবাসী জানান, কদম মোবারক মসজিদটি দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লি, পথচারী ও সাধারণ জনগণের ধর্মীয় ইবাদত এবং সামাজিক ধর্মীয় কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে মসজিদের জায়গা
দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ শুরু হওয়ায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানাজার নামাজ নিয়ে চরম উদ্বেগ এলাকাবাসীর প্রশ্ন—
“এই এলাকায় কেউ মারা গেলে জানাজার নামাজ কোথায় আদায় করা হবে?”
স্থানীয়দের দাবি, মসজিদটি দখল হয়ে গেলে এলাকার মানুষের মৌলিক ধর্মীয় অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। বিশেষ করে জানাজার নামাজ ও বড় জামাত আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভিডিও প্রমাণ থাকার দাবি
এলাকাবাসী আরও অভিযোগ করেন, মসজিদ দখল ও দোকান নির্মাণের পুরো ঘটনাটি ভিডিও ফুটেজে ধারণ করা হয়েছে, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে। এসব ভিডিওতে দখল ও নির্মাণকাজের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায় বলে তারা দাবি করেছেন।
যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা
স্থানীয়দের মতে, কোনো ধরনের পরিকল্পনা ও অনুমতি ছাড়াই জোরপূর্বক নির্মাণকাজ চালানো হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এতে পথচারী ও আশপাশের মানুষের জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা জানান।
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি বর্তমানে আন্দরকিল্লা এলাকায় চরম উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। তারা অবিলম্বে প্রশাসন, সিটি করপোরেশন, ওয়াকফ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং কদম মোবারক মসজিদের জায়গা উদ্ধার করে ধর্মীয় কার্যক্রম পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত