সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০:৫৬ এএম
মোঃ সালাউদ্দিন,
শার্শা উপজেলা প্রতিনিধি
অসহায়,গরিব-দুঃখী এবং শীতার্ত মানুষের মাঝে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ করেছে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠন।
২৭/১২/২৫ শনিবার বিকালে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ঘিবা গ্রামে সংগঠনটির নিজ কার্যালয়ের পাশে ইউনুস আলী মেম্বারের উঠানে আনুষ্ঠানানিকভাবে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম.শাখির উদ্দিন,শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন সাংবাদিক।
স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শেখ মাহবুব আলম ও সদস্য মাষ্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন সেবা প্রদানের বিষয়ের উপর তুলে ধরে বক্তৃতা করেন সংগঠনটির পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।এ সময় সংগঠনের উপদেষ্টা মন্ডলী,কার্যকরী কমিটির সদস্যগনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বপ্নছায়া একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের আয়োজন। "চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবে।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত