বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ এএম
বায়রা নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বায়রার মহাসচিব পদপ্রার্থী, সিটিজি নিউজের নির্বাহী সম্পাদক জনাব আবুল হাসেম–কে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বায়রা সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা বলেন, অভিজ্ঞ, সৎ ও সদস্যবান্ধব নেতৃত্ব হিসেবে আবুল হাসেম বায়রাকে একটি কার্যকর ও গতিশীল সংগঠনে রূপ দিতে সক্ষম হবেন।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আবদুল গফুর ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি, সাবেক সংসদ সদস্য মোঃ আতাউর রহমান খান (আঙ্গুর), শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক জনাব আতিকুর রহমান বিশ্বাস, সাবেক মহাসচিব কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সাবেক সভাপতি মনসুর আহমদ কালাম, সাবেক সহ-সভাপতি আবুল বারাকাত ভূঁইয়া, সাবেক এমপি শফিকুর রহমান (কিরণ), বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, ফরিদ আহমেদ মজুমদারসহ বায়রার প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হারুন উর রশিদ।
বক্তারা বলেন, বর্তমানে বায়রা সদস্যরা এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দেশভিত্তিক সিন্ডিকেটের আগ্রাসন, BOESL কর্তৃক শ্রমবাজার দখল, সৌদি শ্রমবাজারের অনিশ্চয়তা, বহির্গমন ছাড়পত্র ও তাকামুল জটিলতা এবং সেক্টরবিরোধী আইন ও বিধিবিধানের কারণে অভিবাসন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।।এই সংকট উত্তরণে সকল শ্রমবাজার সব সদস্যের জন্য উন্মুক্ত করা, সৌদি দূতাবাসে যোগ্য বায়রা সদস্যদের তালিকাভুক্তি নিশ্চিত করা এবং একটি সদস্যবান্ধব, কর্মমুখী ও দৃশ্যমান বায়রা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, জনাব আবদুল গফুর ভূঁইয়া ও জনাব আতিকুর রহমান বিশ্বাসের নেতৃত্বে এবং মহাসচিব পদে আবুল হাসেমের মতো দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব বায়রার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তারুণ্যের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বই পারে বায়রাকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে।
সভায় বায়রার সম্মানিত সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী ২২ ডিসেম্বর ২০২৫ ইং অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় সকল বায়রা সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত