সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০:৫৪ এএম
বায়রা নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আবদুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি, সাবেক সংসদ সদস্য মোঃ আতাউর রহমান খান (আঙ্গুর), আহ্বায়ক শ্রমবাজার রক্ষা আন্দোলন জনাব আতিকুর রহমান বিশ্বাস, সাবেক মহাসচিব কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সাবেক সভাপতি মনসুর আহমদ কালাম, সাবেক সহ-সভাপতি
আবুল বারাকাত ভূঁইয়া, সাবেক এমপি শফিকুর রহমান (কিরণ), বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, ফরিদ আহমেদ মজুমদারসহ বায়রার প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুন উর রশিদ, প্রধান।সমন্বয়কারী, বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট।
বক্তারা বলেন, বর্তমানে বায়রা সদস্যরা এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দেশভিত্তিক সিন্ডিকেটের আগ্রাসন, BOESL কর্তৃক শ্রমবাজার দখল, সৌদি শ্রমবাজারের অনিশ্চয়তা, বহির্গমন ছাড়পত্র ও তাকামুল জটিলতা এবং সেক্টরবিরোধী আইন ও বিধিবিধানের কারণে অভিবাসন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে সকল শ্রমবাজার সব সদস্যের জন্য উন্মুক্ত করা, সৌদি দূতাবাসে যোগ্য বায়রা সদস্যদের তালিকাভুক্তি নিশ্চিত করা এবং একটি সদস্যবান্ধব, কর্মমুখী ও দৃশ্যমান বায়রা গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, জনাব আবদুল গফুর ভূঁইয়া ও জনাব আতিকুর রহমান বিশ্বাস–এর নেতৃত্বে তারুণ্যের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে বায়রার নতুন পথচলা সূচিত হবে। ঐক্যবদ্ধ নেতৃত্বই পারে বায়রাকে একটি কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে।সভায় বায়রার সম্মানিত সদস্যদের পাশাপাশি সিটিজি নিউজের নির্বাহী সম্পাদক আবুল হাসেম, এবং মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী ২২ ডিসেম্বর ২০২৫ ইং অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় সকল বায়রা সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত