বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ এএম
সাবহেড
প্রশাসনের অনুমতি ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের জমি দখলের অভিযোগ, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ
ক্রাইম নিউজ প্রতিবেদন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যস্ততম কাপ্তাই সড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই রাতের আঁধারে এই নির্মাণকাজ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ইয়াসিন আরাফাত (পিতা: আব্দুস সবুর) নামে এক ব্যক্তি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাকালী এলাকায়, আসাদ কমিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়কের মূল রাস্তার একেবারে পাশে এ অবৈধ স্থাপনা গড়ে
ওঠায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ব্যস্ত সড়কের একেবারে গা ঘেঁষে নির্মাণ হওয়ায় পথচারী ও যানবাহনের জন্য এটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়রা আরও জানান, রাতের অন্ধকারে দ্রুততার সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করায় পুরো ঘটনাটি নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে সরকারি জমিতে এমন অবৈধ স্থাপনা গড়ে উঠছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধ স্থাপনাটি উচ্ছেদসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইয়াসিন আরাফাতের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত