বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪২ পিএম
ইয়াবা, চাঁদাবাজি, অপহরণ ও জমি দখলে গডফাদার চক্রের দাপট**
ওমর ফারুক | চট্টগ্রাম জেলা
চট্টগ্রামের অক্সিজেন ও রৌফাবাদ কলোনী এলাকায় একটি প্রভাবশালী অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ওই চক্রটি বাবা–ছেলের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং তারা নিজেদের এলাকায় ‘গডফাদার’ হিসেবে প্রতিষ্ঠা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত চক্রটি মাদক ব্যবসার পাশাপাশি ইট-বালু সাপ্লাইয়ের আড়ালে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি, মারধর এমনকি অপহরণের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক বাসিন্দা জানান, অতীতে চক্রের এক শীর্ষ সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও টাকার বিনিময়ে ছাড়া পায়—এমন অভিযোগ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এরপর থেকেই চক্রটির দাপট আরও বেড়েছে বলে স্থানীয়দের দাবি।
রৌফাবাদ এলাকার একটি প্রভাবশালী সন্ত্রাসী নিহত হওয়ার পর ওই এলাকা সম্পূর্ণভাবে এই চক্রের নিয়ন্ত্রণে চলে যায় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তাদের সঙ্গে রয়েছে একাধিক গুন্ডা বাহিনী এবং একজন নারী সহযোগী, যিনি মদদদাতা হিসেবে কাজ করছেন বলে স্থানীয়দের ভাষ্য।
স্থানীয় সূত্র আরও জানায়, ৫ আগস্টের পর সংঘটিত একটি স্বর্ণ ডাকাতির ঘটনাতেও এই চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবেও চক্রটির কয়েকজন সদস্য পরিচিত বলে দাবি করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, চক্রটির কয়েকজন সহযোগী এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় অপরাধ কার্যক্রম অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটালেও মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান চালিয়ে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত