সংবাদ শিরোনাম

গাজীপুরে তোলপাড়: তাতী দলের মহানগর সভাপতি তাজুল ইসলাম বেপারীর পদত্যাগ ও বহিষ্কারের দাবি

sub-editor    ০৬:৫৭ পিএম, ২০২৫-১২-১৩    679

গাজীপুরে তোলপাড়: তাতী দলের মহানগর সভাপতি তাজুল ইসলাম বেপারীর পদত্যাগ ও বহিষ্কারের দাবি

৭২ ঘণ্টার আল্টিমেটাম—দলীয় সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিপোর্ট করেছেন আজগর আলি মানিক। 
গাজীপুর মহানগর তাতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারীকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গাজীপুরবাসীর একাংশের অভিযোগ, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কুখ্যাত খুনি ও মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে তিনি দলীয় পরিচয়ে পদ ও সই দিয়েছেন—যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী।

অভিযোগে বলা হয়, আলোচিত মাদক কারবারি খোকন ওরফে ‘ইয়াবা খোকন’—যাকে এলাকাবাসী একজন সন্ত্রাসী ও মাদক সম্রাটের গডফাদার হিসেবে চিহ্নিত করে—তার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে খোকনকে ‘ভাই’ সম্বোধন করে প্রকাশ্যে বসে দলীয় কার্যক্রমে যুক্ত করার অভিযোগ উঠেছে তাজুল ইসলাম বেপারীর বিরুদ্ধে। এমনকি খোকনের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে দলীয় পদ দেওয়ার বিষয়টি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় বলেও দাবি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, একাধিকবার বিষয়টি পরিষ্কার ও সতর্ক করার পরও তাজুল ইসলাম বেপারী কোনো সংশোধনী পদক্ষেপ নেননি। বরং অভিযোগ রয়েছে, তাতী দল নাম ব্যবহার করে ইয়াবা, মদ ও গাঁজার ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে—যা দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এ প্রসঙ্গে গাজীপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ৭২ ঘণ্টার মধ্যে তাজুল ইসলাম বেপারীর পদত্যাগ ও বহিষ্কার দাবি করেছেন। তাদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।

এক নেতার ভাষ্য,
“মাদক ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কীভাবে দলীয় পরিচয়ে জায়গা পায়—এ প্রশ্ন আজ গাজীপুরবাসীর। আমরা পরিষ্কারভাবে তাজুল ইসলাম বেপারীর পদত্যাগ চাই।”

এ বিষয়ে অভিযুক্ত তাজুল ইসলাম বেপারীর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে উর্ধ্বতন মহলে আলোচনা চলছে।

গাজীপুরবাসীর প্রত্যাশা—দলীয় শুদ্ধতা ও ভাবমূর্তি রক্ষায় দ্রুত ও দৃশ্যমান সিদ্ধান্ত। তাকে যদি বহিষ্কার করা না হয় ৭২ ঘন্টার মধ্যে কর্মসূচি হবে। এবং গাজীপুর টঙ্গী এলাকায় মানববন্ধন হবে। কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। পেশাদার খুনি কি করে তাঁতি দলের সভাপতি হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ