সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০:৫৬ এএম
চট্টগ্রাম থেকে ওমর ফারুক।
সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত “কাস্টমস কর্তার ওপর হামলার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী সবুজ” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
উক্ত ঘটনায় সবুজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি কারাগারে ছিলেন, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রেকর্ডেই প্রমাণিত। কারাগারে থাকা অবস্থায় কোনো অপরাধ সংগঠনের প্রশ্নই ওঠে না। তথাপি যাচাই-বাছাই ছাড়া তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা স্পষ্টতই সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
সবুজ বলেন,
আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমি কাউকে চিনি না, এ বিষয়ে কিছুই জানি না।
আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিক সমাজ জাতির বিবেক—আমরা তাদের কাছ থেকে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রত্যাশা করি। মিথ্যা গুজব ছড়াবেন না, অপপ্রচার করবেন না। এই সংবাদে আমার মারাত্মক মানহানি করা হয়েছে।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও এই সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই কাউকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দেওয়া গুরুতর অপরাধ এবং এটি একজন ব্যক্তির সামাজিক সম্মান ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
আমরা সংশ্লিষ্ট পত্রিকার কাছে—
1. প্রকাশিত সংবাদের তাৎক্ষণিক সংশোধন
2. দুঃখপ্রকাশ,
3. এবং সবুজের বক্তব্য সমান গুরুত্ব দিয়ে প্রকাশের
দাবি জানাচ্ছি।
অন্যথায়, মানহানির জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হচ্ছে।
সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতাই জাতির প্রত্যাশা।
সবুজ ও শুভানুধ্যায়ী মহল
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত