বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ পিএম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে গুণী সংবর্ধনা, আলোচনা সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
জাতিসংঘ মানবাধিকারের সদর দফতর কর্তৃক এবারের দিবসের প্রতিপাদ্য Human Rights, our Eveyday Essentials. "মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়"-এ স্বাগত বক্তব্য দেন মানবাধিকার পৌরসভা শাখার আজীবন সদস্য ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ।
মডারেটর ছিলেন সংস্থার আজীবন সদস্য
ও চুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার, রূপকল্প, নির্বাচিত হলে সংসদে যুগোপযোগী আইন সংস্কার-প্রণয়ন ও প্রয়োগের অঙ্গীকার, স্থানীয় উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় তাঁদের পরিকল্পনা তুলে ধরেন।
মানবাধিকার কর্মী ও শিক্ষক জানে আলমের সঞ্চালনায় এতে
বক্তব্য দেন, বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর প্রতিনিধি ভিপি আনছুর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আহমদ রেজা, বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী সি এস কে সিদ্দিকী।
তাঁরা স্ব স্ব উন্নয়ন প্রতিশ্রুতি, মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়ন, জনগণের জীবনমান উন্নয়ন এবং আধুনিক রাঙ্গুনিয়া গঠনে করণীয় বিষয়ে বক্তব্য দেন।
আলোচনায় অংশ নেন, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম।
পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম, রাঙ্গুনিয়া আজীবন সদস্য ও মানবাধিকার গবেষক মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নূরুন্নবী, আজীবন সদস্য মোহাম্মদ নূরুল আজীম, আজীবন সদস্য মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, আজীবন সদস্য সিকদার গিয়াস উদ্দীন মাহমুদ, আজীবন সদস্য মাস্টার এম কামাল উদ্দীন, আজীবন সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম তালুকদার, আজীবন সদস্য দীন মোহাম্মদ, আজীবন সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বাবু, পৌরসভা আজীবন সদস্য মোহাম্মদ খাইরুল আলম, প্যানেল মেডিয়েটর কে এম গিয়াস উদ্দিন শাহজাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন, দুর্নীতি প্রতিরোধের সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, অভ্যর্থনা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এম আনোয়ারুল ইসলাম তালুকদার বাবুল।
পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাহযাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসূল, গীতা পাঠ করেন ডাক্তার সুভাষ চন্দ্র সেন ও ত্রিপিটক পাঠ করেন মাস্টার আনন্দ কুমার বড়ুয়া।
প্রথম পর্বে পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় চার গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতদের মধ্যে সমাজসেবায় মোহাম্মদ বেলায়েত আলী চৌধুরী-মরণোত্তর (পোমরা) এর পক্ষে তাঁর পৌত্র মোহাম্মদ নাজিম আলী চৌধুরী, শিক্ষা বিস্তারে হামিদ শরীফ মিয়া চৌধুরী-মরণোত্তর (শিলক) এর পক্ষে তাঁর পৌত্র মোকাররম হোসেন চৌধুরী, ন্যায়বিচারে বিচারপতি রেজাউল করিম রেজা (স্বনির্ভর রাঙ্গুনিয়া) ও চিকিৎসায় প্রফেসর ডা. ওয়াকিল আহমদ (রাজানগর)-কে "মানবাধিকার পুরস্কার" সম্মাননা প্রদান করা হয়।
সংবাদ প্রেরক
শান্তি রঞ্জন চাকমা
সহ-সাধারণ সম্পাদক
মানবাধিকার
চন্দ্রঘোনা ইউনিয়ন শাখা
০১৮১৮-৫৫৭৭২৩
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত