সংবাদ শিরোনাম

ভূরুঙ্গামারীতে পঙ্গু মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে ঋণের টাকা ও জমি আত্মসাৎ এবং মারধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ

ভূরুঙ্গামারীতে পঙ্গু মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে ঋণের টাকা ও জমি আত্মসাৎ এবং মারধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ

sub-editor    ০৬:১৩ পিএম, ২০২৫-১২-০৯    75

ভূরুঙ্গামারীতে পঙ্গু মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে ঋণের টাকা ও জমি আত্মসাৎ এবং মারধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ

মোঃগোলাম মোস্তফা 
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক বীর মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে টাকা আত্মসাৎ, জমি লিখে নেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ নায়েব আলী ভুরুঙ্গামারী থানাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, মোঃ নায়েব আলী, পিতা-মৃত ইমান আলী, সাং-উত্তর ছাট গোপালপুর, ইউনিয়ন-শিলখুড়ি, থানা- ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম। তিনি অভিযোগ করেন, তার দূর সম্পর্কের আত্মীয় মোছাঃ বিজলী বেগম (৪০), স্বামী-মোঃ শাহিন আলমসহ মোট পাঁচজন ও অজ্ঞাত আরও ৫/৭ জন দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতারণা করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, বার্ধক্যজনিত কারণে ও সন্তান না থাকায় বিজলী বেগম তাকে ‘মামা’ বলে সম্বোধন করে বিশ্বাস অর্জন করেন। একপর্যায়ে তার বসতবাড়ি না থাকার সুযোগে মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যাংক/অফিস থেকে তার নাম ব্যবহার করে ১২ লাখ টাকা ঋণ গ্রহণ করা হয়। অভিযোগে বলা হয়, ওই অর্থ দিয়ে তার নামে জমি কিনে সরকারি বরাদ্দে ঘর নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মাত্র ৬ লাখ টাকা ব্যয়ে ৫ শতক জমি কেনা হয় এবং বাকি ৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়। দলিল পর্যালোচনা করে দেখা যায় জমির মূল্য দেখানো হয় মাত্র ২ লাখ টাকা।

পরবর্তীতে সেই জমি আবার মাত্র ৮০ হাজার টাকা মূল্য দেখিয়ে বিজলী বেগম নিজের নামে লিখে নেন। এদিকে সরকারি বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের প্রস্তাব আসলেও নিজের নামে জমি না থাকায় নায়েব আলী কোনো ঘর পাননি। জমি ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্ন টালবাহানা শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, বিজলী বেগম ভুক্তভোগীর ব্যাংক চেকের পাতায় জাল স্বাক্ষর ব্যবহার করে কয়েক বছর ধরে তার মুক্তিযোদ্ধা ভাতার অর্থ তুলে আত্মসাৎ করে আসছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী মান্নান, কাচু দেওয়ানি ও আমজাদ জানান, মুক্তিযোদ্ধা নায়েব আলীর জমি ও ভাতার টাকা আত্মসাতের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ায় স্টোক করেছেন। বর্তমানে পঙ্গু হয়ে গেছে। মুক্তিযোদ্ধার কোন স্ত্রী সন্তান না থাকায় বয়স্ক হিসেবে তার দেখাশোনা করতে নলেয়া মোছাঃ আম্বিয়া বেগমের সাথে বিয়ে দেওয়া হয়। আম্বিয়াও একজন প্রতিবন্ধী। 

ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে, তিনি তার স্ত্রী মোছাঃ আম্বিয়া বেগম ও সাক্ষীদের নিয়ে ওই জমিতে বসতঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়। অভিযোগ অনুযায়ী, বিজলী বেগম তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এছাড়াও অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার জমিতে থাকা সুপারি গাছ কেটে নিয়ে যায়, এতে তার আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

ভুক্তভোগী জানান, বিষয়টি তিনি স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো কার্যকর সমাধান পাননি। প্রতারণা ও নির্যাতনের কারণে বর্তমানে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া ও বসবাস করতে পারছেন না।

ঘটনার সাক্ষী হিসেবে মোঃ করিম মিয়া, মোঃ হাসেন আলী, মোঃ হাবিবর রহমান ও মোছাঃ আয়সা বেগমসহ আরও অনেকে ঘটনার বিষয়ে অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজলীর স্বামী শাহিন মেম্বার নায়েব আলীর পারিবারিক ইতিহাস তুলে ধরে তিনি দাবি করেন, নায়েব আলীর নামে কেনা জমি বিজলী খাতুনের নামে লিখে দেওয়া হয় তার দেখাশোনার সুবিধার্থে। তিনি আরও বলেন, পরে ওই জমি ২০২৪ সালের ৫ আগস্টের পর  পাঁচ লাখ টাকায় মূল্যে সাব কবলার মাধ্যমে নেওয়া হয়, সে সময় নায়েব আলী সুস্থ ছিলেন। তার ভাষ্যমতে, জমি কেনাবেচা ও ব্যয়ের বিভিন্ন খাত মিলিয়ে নায়েব আলী নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জমির দলিলে দেখা যায় ৮০ হাজার টাকা লেখা হয়েছে।

শাহিন মেম্বার আরও অভিযোগ করেন, তিনি ঐ জমিতে ৫০-৬০টি সুপারি গাছ রোপণ, কংক্রিটের খুঁটি ও প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেন। পরে দুর্বৃত্তরা গাছ তুলে নিয়ে যায়।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা নায়েব আলীকে জমি বিক্রয় করা বা লিখে দেয়া বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি মাথা নেড়ে না সম্মতি দেন। এলাকাবাসী ও ভুক্তভোগী মুক্তিযোদ্ধার স্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ