বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ পিএম
চট্টগ্রামের হালিশহর এলাকার হামজার বাগ রেলবিটে এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, মানসিক নির্যাতন ও পারিবারিক হয়রানির অভিযোগ তুলেছেন। ভুক্তভোগীর নাম নাজমা আকতার (৩০)।
রিপোর্ট করেছেন নাসরিন আক্তার সুমি।
ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী ফোরকান আহমেদ, মাতা ফোরদোস বেগম, পিতা ফরিদ আহমেদ—ব্যবসার কথা বলে তার নিকট থেকে বিভিন্ন সময় টাকা নেন। পরে সেই টাকা স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত এক নারীর কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগ করেন নাজমা।
নাজমা আকতার জানান, তার দেওয়া অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করা হলেও পরবর্তীতে তাকে নানা কৌশলে প্রতারণার মাধ্যমে হয়রানি করা হয়। পরিবারের অন্যান্য সদস্যদের দিয়েও তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তার।
অভিযোগে আরও বলা হয়, ফোরকান আহমেদ তাকে তালাক দিতে বারবার চাপ সৃষ্টি করেন এবং একাধিকবার ভয়ভীতি দেখান। নাজমার ভাষ্য অনুযায়ী, তালাক দেওয়ার পর স্বামীপক্ষ তাকে ‘ব্যবসায়িক কাবিন’ বা প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে কলঙ্কিত করার চেষ্টা করে।
ভুক্তভোগী দাবি করেন, ফোরকানের আগের স্ত্রী হিসেবে পরিচিত এ্যানি আকতার (টিকটকে ‘এ্যানি’ নামে সক্রিয়)–এর সঙ্গেও তার স্বামীর অতীত জটিলতা রয়েছে, যা প্রমাণ হিসেবে বিভিন্নজন উল্লেখ করে থাকেন বলে জানান তিনি।
ভুক্তভোগী বলেন, “এই পরিবার বহুদিন ধরে একই কায়দায় প্রতারণা করে আসছে। আমার জীবনে যা করেছে, আগেও আরও মেয়ের জীবনে নষ্ট করার অভিযোগ আছে।”
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী এখন আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত