সংবাদ শিরোনাম

চট্টগ্রামে দেবোত্তর সম্পত্তি রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন

চট্টগ্রামে দেবোত্তর সম্পত্তি রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন

sub-editor    ০৬:২১ পিএম, ২০২৫-১১-২৯    106

চট্টগ্রামে দেবোত্তর সম্পত্তি রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন

অবৈধ ‘লালচাঁদ রোড সম্প্রসারণ ও কলেজ রোড পার্কিং’ প্রকল্প বাতিলের দাবি**

সমিরন পাল চট্টগ্রাম জেলা থেকে। 
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রস্তাবিত ‘লালচাঁদ রোড সম্প্রসারণ ও কলেজ রোড পার্কিং’ নামে কথিত অবৈধ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি ও লালচাঁদ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় গোলজার মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এল.এ. মামলা নং-২০/২০০৯-২০১০ এর সূত্র ধরে যানজট নিরসনের অজুহাতে প্রকল্পটির প্রস্তাব দিলেও এর আড়ালে কর্ণফুলী গ্রুপের মালিক আবদুর রশিদের দেবোত্তর ও ক্রয়কৃত জমিতে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের নীলনকশা ছিল। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে লালচাঁদ রোড ও কলেজ রোডের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকসহ প্রায় ১৫টি ভবন ভেঙে ফেলার প্রস্তাব করা হয়েছিল, যা কার্যকর হলে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হতো বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা জানান, পরে সাবেক মেয়র মনজুর আলম ২০১৩ সালের ২৫ ডিসেম্বর সিটি করপোরেশনের ৪২তম কার্যবিবরণী সভায় কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে প্রকল্প থেকে কার পার্কিং অংশ বাদ দিয়ে লালচাঁদ রোডকে ২৫ ফুট থেকে ৪০ ফুট সম্প্রসারণের সিদ্ধান্ত নেন।

এরপর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ২০১২-১৩ সালে গণি বেকারির মোড় থেকে অলি’খাঁ মসজিদের মোড় পর্যন্ত ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন করে মাস্টারপ্ল্যান অনুযায়ী ৩০/৪০ ফুট রাস্তা প্রশস্ত করে ৬০ ফুটে উন্নীত করে এবং চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সামনে পার্কিং সুবিধা নিশ্চিত করে। সিডিএর কাজ সম্পন্ন হওয়ায় এ প্রকল্পের আর প্রয়োজন নেই বলে আদালতে সিটি করপোরেশনের আইন কর্মকর্তাও মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, আবদুর রশিদ জালিয়াতির মাধ্যমে যেসব জমি ক্রয় করেন তা ২০২২ সালের ২৩ নভেম্বর উচ্চ আদালত দেবোত্তর সম্পত্তি হিসেবে রায় দিয়ে রক্ষায় জেলা জজ, জেলা প্রশাসক, চসিক, জেলা পরিষদ, বার অ্যাসোসিয়েশন, সিএমপি প্রতিনিধি ও একজন সেবায়েত সমন্বয়ে একটি ম্যানেজমেন্ট কমিটি গঠনের নির্দেশ দেন। কিন্তু তিন বছর পার হলেও নির্দেশনা বাস্তবায়ন হয়নি। ফলে আবদুর রশিদ এখনও আদালতের আদেশ অমান্য করে সম্পত্তিটি দখলে রেখেছেন বলে অভিযোগ তোলেন বক্তারা।

ব্যবসায়ীরা মানববন্ধন থেকে দ্রুত আদালতের নির্দেশ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও ‘অবৈধ প্রকল্প’ বাতিলের দাবি জানান। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুর রহমান আসাদ, কামাল উদ্দিন, নাজমুল হায়দার, মোঃ মহিউদ্দিন, ইসমাইল, আহাসানুল্লাহ, মোঃ মোস্তাফা প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ