সংবাদ শিরোনাম

রাঙ্গুনিয়ার ধামাইরহাটে ৯৭তম সেলাই প্রশিক্ষণকেন্দ্রের শুভ উদ্বোধন

sub-editor    ০৫:০৭ পিএম, ২০২৫-১১-২৯    23

রাঙ্গুনিয়ার ধামাইরহাটে ৯৭তম সেলাই প্রশিক্ষণকেন্দ্রের শুভ উদ্বোধন

নারী স্বাবলম্বীকরণে যাকাত ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে আরও এক ধাপ অগ্রগতি

নারী স্বাবলম্বীকরণ ও দক্ষতা উন্নয়নে যাকাত ওয়েলফেয়ার ফান্ড দীর্ঘদিন ধরে যে কার্যক্রম পরিচালনা করে আসছে, তারই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় উদ্বোধন হলো ৯৭তম সেলাই প্রশিক্ষণকেন্দ্র। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট–নিয়ন্ত্রিত এই ফান্ড দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নারীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তুলতে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে নতুন এ প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক ও সেলাই প্রশিক্ষণ প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক মোহাম্মদ আকতার হোসেন। তিনি বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন। তিনি বলেন, “এই প্রশিক্ষণকেন্দ্র শুধু একটি শেখার স্থানই নয়, এটি নারীদের আত্মবিশ্বাস গড়ে তোলার একটি ভরসাস্থল।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি উত্তর রাঙ্গুনিয়া ১৪ ও ১৫ নং ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হোসেন সওদাগর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
১. মীর জুবাইদল ইসলাম – সিনিয়র সহ সভাপতি
২. মাস্টার সেকান্দর হোসেন – সাংগঠনিক সম্পাদক
৩. মোহাম্মদ ওসমান গনি – সাধারণ সম্পাদক
৪. মীর মোহাম্মদ সরোয়ার সানজারি – চিকিৎসা বিষয়ক সম্পাদক
মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি, উত্তর রাঙ্গুনিয়া ১৪ ও ১৫ নং ইউনিয়ন শাখা।

প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হওয়া নারীরা তিন মাসের কোর্স শেষে দক্ষতা অর্জনের পাশাপাশি সনদপত্র পান, যা ভবিষ্যতে তাদের আয়ের পথ সুগম করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি হচ্ছে নারী, আর দক্ষতা উন্নয়নের মাধ্যমেই তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে।

স্থানীয়দের উপস্থিতি, নারীদের অংশগ্রহণ ও উৎসাহ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা আরও জানান, গ্রামীণ নারী সমাজকে যোগ্য হাতে গড়ে তুলতে এসব উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

রিপোর্ট করেছেন: ওমর ফারুক
চট্টগ্রাম জেলা

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ