বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন এলাকায় ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার।
সভাটির সভাপতিত্ব করেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আহ্বায়ক—বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ধানের শীষ সমর্থক গোষ্ঠী।
প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন মজুমদার বলেন, তৃণমূল কর্মীদের নিয়েই ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কমিটি পুনর্গঠন করা হবে। তিনি আরও বলেন, “যারা মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের নিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। দেশের কোনো মানুষকে বেকার থাকতে দেব না, দারিদ্র্যে থাকতে দেব না।”
তিনি জানান, নিম্নআয়ের প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে পরিবারের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “তারেক রহমান জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হলে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের আশ্রয়স্থল হয়ে দাঁড়াবে বিএনপি। স্কুল-মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাব্যয়ও ফ্রি করে দেওয়া হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক কমিটির রাঙ্গুনিয়া উপজেলা নেতা নাসির উদ্দিন রানা, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক (সভাপতি—জার্নালিস্ট হেল্প সেন্টার ও প্রতিনিধি—সিটিজি ক্রাইম রিপোর্টার), ওসমান গনি, কুতুব উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কাজী বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক—চট্টগ্রাম মহানগর বিএনপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত