বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬ এএম
চট্টগ্রাম: ৩১ নং আলকরন ওয়ার্ড বিএনপির নবগঠিত চট্টগ্রাম স্টেশন শাখা ইউনিটের পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পুরাতন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিট বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং রেল শ্রমিকদল চট্টগ্রাম মহানগর শাখার সম্পাদক ফিরোজ আলমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা। তার বক্তব্যে তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করে সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।”
তিনি আরও
বলেন, “যে দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা এখন রাষ্ট্র পরিচালনার সুযোগ চায়—এটি দেশের জনগণ কখনই মেনে নেবে না। বিএনপির সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক অটুট। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লেই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে।”
তিনি আশা প্রকাশ করেন যে তারেক রহমানের প্রণীত ৩১ দফা রূপরেখার আলোকে আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) শিহাব উদ্দিন মোবিন, কেন্দ্রীয় রেল শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ৩১ নং আলকরন ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম।
এছাড়াও ওয়ার্ড বিএনপির নেতা মোঃ টিপু, মোঃ মানিক, হাসান আলী, এরশাদ, হানিফ, খোরশেদ আলম, মাঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
রিপোর্ট: আজগর আলি মানিক, সম্পাদক – সিটিজি ক্রাইম নিউজ।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত