বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬ এএম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল ধরের বিরুদ্ধে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। দলীয় সূত্র ও স্থানীয় কয়েকটি মহলের দাবি, তিনি এলডিপির নাম ব্যবহার করে কারা পরিদর্শক পদ লাভ করলেও, তিনি পূর্বে দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
অভিযোগ রয়েছে, কারা পরিদর্শক হওয়ার পর তিনি কারাগারে থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কিছু কারাবন্দি এবং বিভিন্ন মাদক মামলার আসামিদের নানা সুযোগ-সুবিধা দিয়েছেন। কিছু সূত্র বলছে, অল্প সময়ের মধ্যেই তিনি অবৈধভাবে কয়েক কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া, কিছু সূত্র দাবি করেছে যে, উজ্জ্বল ধর কারাগারে মাদক বা ইয়াবা সরবরাহের সঙ্গেও জড়িত—যদিও এসব অভিযোগের কোনো স্বাধীন প্রমাণ এখনো পাওয়া যায়নি এবং উজ্জ্বল ধর এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
এলডিপির ভেতরেও অভিযোগ উঠেছে যে, দলের কোটা ব্যবহার করে পদ নেওয়ার পর উজ্জ্বল ধর কারাগারে অনিয়মে জড়িত থাকার অভিযোগে প্রশ্নের মুখে পড়েছেন। তিনি ইসকনের একজন সক্রিয় সদস্য বলেও তাঁর পরিচিতজনরা জানিয়েছেন।
সরকারবিরোধী কিছু কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে বলে দলীয় কয়েকজন জানিয়েছেন। অন্যদিকে, অভিযোগ রয়েছে যে, গত সাড়ে পাঁচ বছরে তিনি বিভিন্ন এমপি, মন্ত্রী ও মেয়রের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে সুবিধা নিয়েছেন।
জুলাই আন্দোলনের সময় তিনি ছাত্র ও জনতার বিরোধী অবস্থান নিয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেন। আন্দোলনে জড়িত কয়েকটি দলের নেতারা জানান, এমন অভিযোগের মুখে থাকা একজন ব্যক্তি কারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করায় তাদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছে। তারা উজ্জ্বল ধরের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।। উজ্জ্বলের সাথে কথা বললে তিনি বলেন এই ঘটনার সাথে আমি জড়িত না। কারাগারে ভিতরে কারো সাথে কথা বলে থাকলে সেটা প্রমাণ করেন। যে ছবিগুলো দেখতে পারছেন এগুলো আমি বিভিন্ন সংগঠন করি তারজন্য ছবি গুলো সাথে আছে। বিস্তারিত ২য় পূর্বে আসবে।।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত