বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী (পুর) খ. ম. জুলফিকার তারেকের বিরুদ্ধে প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা আত্মসাত, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। এক সচেতন নাগরিক দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিত অভিযোগে এ দাবি করেছেন।
অভিযোগে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বোয়ালখালী, সন্দ্বীপ ও পতেঙ্গা এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের নামে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে ভুয়া বিল তৈরি করে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগকারী দাবি করেন, প্রকৌশলী জুলফিকার তারেকের দায়িত্বে থাকা প্রকল্পগুলো পর্যালোচনা করলেই অনিয়মের প্রমাণ পাওয়া যাবে। একই সঙ্গে তিনি নিয়মিত ছুটি ছাড়াই কানাডায় যাতায়াত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তার পাসপোর্ট রেকর্ড পরীক্ষা করলে বিষয়টি স্পষ্ট হবে বলেও দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রকৌশলী জুলফিকার তারেক কানাডায় প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার করেছেন এবং ‘বেগমপাড়া’ এলাকায় একাধিক বাড়ির মালিক হয়েছেন বলে উল্লেখ করা হয়।
অভিযোগকারী দুদকের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন যে, ঘটনাগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এ বিষয়ে যথাযথ তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি জানান।
দুদক অভিযোগ দিবে সাংবাদিক ও মানবাধিকার সংগঠন নেতা আজগর আলি মানিক।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত