বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৭ এএম
চট্টগ্রাম প্রেস ক্লাব: জাতীয় নিরাপত্তা, বৃহত্তর চট্টগ্রামের স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষার প্রশ্নে ৯ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চট্টগ্রাম জেলা। আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামকে কেন্দ্র করে দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক ভূ–রাজনীতিতে নতুন করে নানান উদ্বেগ তৈরি হয়েছে, যা মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করা জরুরি বলে মন্তব্য করেন নেতারা। তারা বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যের প্রাণ—এ অঞ্চলের সামান্য ঝুঁকিও জাতীয় নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করে।”
বিজেপি চট্টগ্রাম জেলা
ঘোষিত ৯ দফা দাবি
১. চট্টগ্রামকে সাংবিধানিকভাবে ‘বাণিজ্যিক রাজধানী’ ঘোষণা ও সরকারি প্রজ্ঞাপন জারি।
২. অঞ্চলের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য আঞ্চলিক প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
৩. চট্টগ্রামের সব জেলা সংযোগ সড়ক ছয় লেনে উন্নীতকরণ, যাতে বাণিজ্য–শিল্প দ্রুতগতিতে এগোয়।
৪. উচ্চশিক্ষা, আইটি ও অর্থনীতি–কেন্দ্রিক বিশেষায়িত হাব প্রতিষ্ঠা।
৫. বৈশ্বিক পর্যটন বাজারকে লক্ষ্য করে চট্টগ্রামের পর্যটন শিল্পে আন্তর্জাতিক বিনিয়োগের রোডম্যাপ তৈরি।
৬. কর্ণফুলী করিডোর, মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন।
৭. ত্রিপুরা রাজ্যের প্রকাশিত নতুন মানচিত্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানানোর দাবি।
৮. চট্টগ্রাম বন্দরের সঙ্গে DP World ও APM Terminal–এর চুক্তির পূর্ণাঙ্গ তথ্য জনসমক্ষে প্রকাশ।
৯. বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা–বিকাশ নিশ্চিত করতে Regional Security & Development Commission গঠন।
নেতারা বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দক্ষিণ–পূর্ব অঞ্চলের টেকে টেক নিরাপত্তার জন্য চট্টগ্রামের গুরুত্ব অনস্বীকার্য। তাই জাতীয় স্বার্থের জায়গা থেকে এই ৯ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত