বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬ এএম
আজগর আলি মানিক সম্পাদক সিটিজি ক্রাইম নিউজ।
নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ে, এরপর মানসিক-শারীরিক নির্যাতন, মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া, জাল কাগজপত্র তৈরি, এমনকি গোপনে দ্বিতীয় বিয়ে— এমন ভয়াবহ অভিযোগ উঠেছে তোফায়েল আহমদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে একাধিক নারী মামলা করেছেন বলে জানা গেছে।
সর্বশেষ ভুক্তভোগী বাদী তার সাথে পরিচয়ের গল্প বর্ণনা করতে গিয়ে জানান— ফেসবুকে পরিচয়ের পর তোফায়েল নিয়মিত আত্মহত্যার হুমকি, পরিবারের সংকটের মিথ্যা গল্প এবং মানসিক চাপ প্রয়োগ করে তাকে বিয়েতে বাধ্য করেন। মানবিক কারণে বাদী বিয়েতে সম্মত হলেও পরে জানতে পারেন— তোফায়েল প্রায় ১৪–১৫ লাখ টাকার ঋণে ডুবে আছেন এবং তার বিরুদ্ধে পূর্বেও হত্যা, যৌতুক ও প্রতারণার মামলা রয়েছে।
বিয়ের পর শুরু হয় নির্যাতন
বাদীর অভিযোগ, বিবাহের পর স্বামীকে নতুনভাবে সংসার সাজাতে সাহায্য করতে চাইলেও তোফায়েল তার এই সহযোগিতাকে দুর্বলতা হিসেবে নেয়। শুরু হয়—
শারীরিক নির্যাতন
মানসিক চাপ
আর্থিক শোষণ
মোবাইল–কাগজপত্র নিয়ন্ত্রণ
যৌতুক দাবি
এমনকি বাদীর গহনা বন্ধক রেখে ২ লাখ টাকা জামানতে নিয়ে যে গাড়িটি ব্যবহার করছেন— সেটিও বাদীর অর্থেই নেওয়া। প্রতি মাসে গাড়ির ভাড়া ২৫,০০০ টাকা বলে জানা গেছে।
হুমকি ও পরিত্যাগ
২০২৩ সালে নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে বাদী ডিভোর্স নোটিশ দিতে বাধ্য হন। কিন্তু বিবাদীর পরিবার ও সমাজের চাপে তিন দিনের মধ্যে তিনি নোটিশ প্রত্যাহার করেন।
২০২৪ সালের এপ্রিল মাসে বাদী জানালে তিনি আর কোনো অর্থ দিতে পারবেন না বরং বিবাহের পর নেওয়া টাকা ফেরত দিতে হবে, তখন নির্যাতন আরও বাড়ে।
এরপর ১৮ জুন ২০২৪ তারিখে তোফায়েল কোনো কারণ ছাড়াই স্ত্রীকে পরিত্যাগ করে পালিয়ে যান এবং সকল যোগাযোগ বন্ধ করে দেন।
বৈধ স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে
বাদী পরবর্তীতে জানতে পারেন— তার অজান্তে, বৈধ বিবাহ চলাকালীনই তোফায়েল গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন।
বাংলাদেশ দণ্ডবিধির ধারা ৪৯৪ অনুযায়ী বৈধ স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে অপরাধ।
আরও ভয়াবহ অভিযোগ হলো— দ্বিতীয় বিয়ের বিষয়টি আড়াল করতে তোফায়েল জালজালিয়াতির মাধ্যমে ভুয়া ডিভোর্স নোটিশ তৈরি করেন। যেখানে—
বাদীর ভুল ঠিকানা ব্যবহার করা হয়েছে
জাল সাক্ষর,
জাল হলফনামা,
অসত্য তারিখ,
এবং পৌরসভা/সিটি কর্পোরেশনে ভুয়া নথি দাখিল করা হয়েছে
এগুলো দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারায় শাস্তিযোগ্য গুরুতর অপরাধ।
বাদী বলেন— “আমি কখনো কোনো ডিভোর্স নোটিশ পাইনি। ২৮ ডিসেম্বর ২০২৪ সালে নিজে গিয়ে সিটি কর্পোরেশন থেকে জানতে পারি যে আমার নামে জাল কাগজ দাখিল করা হয়েছে।”
মানহানির অভিযোগ
যৌতুক মামলার শুনানির সময় তোফায়েলপক্ষ আদালতে মিথ্যা দাবি করে যে—
“ডিভোর্স হয়ে গেছে”
“বাদী কাবিনের টাকা পেয়ে গেছে”
এগুলো বাদীর মতে সুস্পষ্ট মানহানি (ধারা ৫০০)।
অন্য স্ত্রীদের ওপরও একই প্রতারণা
তদন্তে জানা গেছে— তোফায়েলের প্রথম স্ত্রী ও তার দুই সন্তানও একই ধরনের নির্যাতন, প্রতারণা ও নিরাশ্রয়তার শিকার। প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা তার ওপর হামলা করায় গুরুতর আহত হন তোফায়েল— এমন ঘটনাও পাওয়া গেছে।
আরও কয়েকজন নারী ইতোমধ্যেই আদালতে তার বিরুদ্ধে মামলা করেছেন।
স্থানীয় সূত্র বলছে—
“তোফায়েলের প্রধান কাজ হলো বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ে, তারপর অর্থ–সম্পদ হাতিয়ে নেওয়া। কারো সঙ্গে সম্পর্ক করে গাড়ি নেয়, কারো সঙ্গে সম্পর্ক করে টাকা নেয়— এটাই তার পেশা ও নেশা।”
বাদীর আবেদন
বাদী আদালতের কাছে প্রার্থনা জানিয়েছেন—
দণ্ডবিধি ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৪৯৪/৫০০/৫০৬/৩৪,
যৌতুক নিরোধ আইন ২০১৮,
এবং গার্হস্থ্য সহিংসতা আইন ২০১০
অন্তর্ভুক্ত করে তোফায়েলের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দিতে।
সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা ও প্রতিকারমূলক আদেশ চেয়েছেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত