বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৭ এএম
সমিরণ পাল, চট্টগ্রাম জেলা:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে আজ বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা জানান, দেশের অন্যতম ব্যস্ততম ও পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি বর্তমানে मौतেরফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটছে।
বক্তারা বলেন, কাগজে-কলমে মহাসড়ক হলেও বাস্তবে চট্টগ্রাম–কক্সবাজার সড়কটি মাত্র দুই লেনের আঞ্চলিক সড়ক। প্রায় ১৪৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক অধিকাংশ জায়গায় মাত্র ১৭ থেকে ২২ ফুট প্রশস্ত। অপ্রশস্ত সড়ক, সড়ক বিভাজক না থাকা, ঝুঁকিপূর্ণ বাঁক, সড়কের দুই পাশের জঙ্গল ও নিচু পার্কিংয়ের কারণে দুর্ঘটনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে। অথচ এত চাপ সামাল দেওয়ার মতো সক্ষমতা এ সড়কের নেই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্যমতে, লোহাগড়া উপজেলার চুনতি–জাঙ্গালিয়া দুই কিলোমিটারের মধ্যে গত এক বছরে ৮৬টি দুর্ঘটনায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।
বক্তারা দ্রুততম সময়ে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত না হলে পর্যটনশিল্প, অর্থনীতি ও মানুষের জীবন—সবই মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—এম এ হাসেম রাজু, মোহাম্মদ ফারুক, হুসাইন মোহাম্মদ মাসুম, ইব্রাহিম ফারুক সিদ্দিকী, আবু উবাইদা, মো. রাসেল, শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেজদ-ই-দ্বীন ও তমিম মির্জা।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত