বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৮ এএম
রিপোর্ট করেছেন সমিরন পাল চট্টগ্রাম জেলা থেকে।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এনাতবাজার এলাকায় পাওনা টাকা বিরোধকে কেন্দ্র করে মোবাইল মেকানিক আকাশ ঘোষ (২৬) হত্যার ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত ১৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এনাতবাজার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে আকাশ ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর এ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে গত রাতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রামের চন্দনাইশ থানার রৌশনহাট এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা মো. সানি (২৪)-কে গ্রেফতার করে। পরে সানির দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার রেয়াজউদ্দিন বাজার রোডের চৈতন্য গলি এলাকায় অপর দুটি অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. ইউছুফ (৩৫) এবং শাকিল আলম ফয়সাল (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে সানি জানায়, আনুমানিক এক মাস আগে সে আকাশ ঘোষের দোকানে নিজের মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করায়। মেরামতের জন্য আকাশ ১,৫০০ টাকা দাবি করলে সানি আংশিক টাকা পরিশোধ করে। পরে ১৪ নভেম্বর আকাশ বকেয়া টাকা চাইলে সানি তাকে রাত ১টার দিকে কসাইপাড়া এলাকার একটি গলিতে ডেকে নেয়। সেখানে সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত