মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০১:২৩ এএম
নাসরিন আক্তার সুমি
উত্তর গাঙ্গুরিয়া উপজেলা—৩ নং স্বনির্ভর ইউনিয়ন ও ২ নং ধোসাবাদ ইউনিয়নের মাঝামাঝি মোগলেরহাট বাজারের পূর্ব পাশে খাল খননের নামে প্রকাশ্যে চাঁদাবাজি ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এলাকাজুড়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক ও ক্ষোভ।
স্থানীয়দের অভিযোগ—দিনের পর দিন কিছু প্রভাবশালী ব্যক্তি “খাল খনন প্রকল্পের কাজ” দেখানোর অজুহাতে বাড়ি–বাড়ি ঘুরে চাঁদা আদায় করছে। টাকা না দিলে এক্সকাভেটর দিয়ে ঘরবাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কেউ মুখ খুললে ক্ষতির শঙ্কায় ভয়ে প্রতিবাদও করতে পারছেন না।
চাঁদা না দিলে রাতেই ঘর ভাঙে!
ভুক্তভোগীরা জানান,
“টাকা দিলে ঘর থাকবে, না
দিলে এক্সকাভেটর চালিয়ে ভেঙে দেব”—এমন প্রকাশ্য হুমকি দিয়ে চাঁদা তোলা হচ্ছে।
যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে—তাদের ঘরবাড়িতে কোনো উন্নয়ন বা রক্ষণা-বেক্ষণ করা হয়নি। বরং যারা টাকা দিতে পারেননি তাদের ঘর আগে লক্ষ্য করে ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
যেখানে মাটি কাটা হয়নি, সেখানে কেন ভাঙচুর?
এলাকাবাসী জানায়, খালের অনেক জায়গায় এখনো মাটি কাটাই হয়নি। তবুও সেসব স্থান ফাঁকা রেখে মানুষের বসতবাড়ির দিকেই খননযন্ত্র চালানো হচ্ছে।
এ কারণে দিশেহারা হয়ে অনেক পরিবার বাধ্য হয়েই টাকা দিয়ে “ঘর বাঁচানোর চেষ্টা” করছে।
পানি উন্নয়ন বোর্ডের জমিতেও চাঁদা!
অভিযোগকারীরা বলেন—
পানি উন্নয়ন বোর্ডের জায়গায় থাকা দোকান, বসতঘর ও গরুর খামার পর্যন্ত বাদ দেয়া হচ্ছে না।
দোকানদার থেকে শুরু করে ঘরবাড়ির মালিক—সবার কাছ থেকেই জোরপূর্বক চাঁদা উঠানো হয়েছে। কেউই রেহাই পায়নি।
খালের প্রস্থ ১৩০ ফুট, তবুও ইচ্ছামতো ভাঙচুর
সরকারি পরিকল্পনায় খালের নির্ধারিত প্রশস্ততা মাত্র ১৩০ ফুট, কিন্তু সেই সুযোগ নিয়ে ইচ্ছেমতো ভাঙচুর চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।
এলাকাজুড়ে ক্ষোভ—প্রশাসনের হস্তক্ষেপ দাবি
এলাকাবাসীর দাবি—
এভাবে খাল খননের নামে চাঁদাবাজি ও ভাঙচুর একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের কাজ।
তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ চাইছেন।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত