বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৩ এএম
আজগর আলি মানিক সম্পাদক সিটিজি ক্রাইম নিউজ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৮ আসন (বোস্তামী–বায়েজিদ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বায়েজিদ বোস্তামী থানা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাহিন রেজা। তিনি দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মনোনয়ন ফরম নেওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহিন রেজা বলেন,
“রাজনীতি আমার কাছে ব্যক্তিগত স্বার্থের জায়গা নয়, বরং মানুষের সেবা করার পবিত্র অঙ্গীকার। চট্টগ্রাম–৮ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যা, বঞ্চনা ও উন্নয়নবঞ্চিত এলাকাগুলোকে বদলে দিতে আমি
কাজ করতে চাই। যদি জনগণ আমাকে মূল্যবান ভোট দিয়ে সুযোগ দেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থাকব। ইনশাল্লাহ ট্রাক মার্কাকে বিজয়ী করে চট্টগ্রাম–৮-এ একটি নতুন পরিবর্তনের সূচনা হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, এলাকার যুবসমাজ, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন, সুশাসন ও গণঅধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে মাঠ–পর্যায়ে প্রচারণা শুরু করেছেন মোহাম্মদ শাহিন রেজা।
তিনি ইতোমধ্যেই স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, মসজিদ–মাদ্রাসা, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে শাহিন রেজা সততা, উদ্যম এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত করতে পারেন।
তারা আশা করছেন, চট্টগ্রাম–৮ আসনের স্থানীয় সমস্যা সমাধান, শিক্ষা–স্বাস্থ্য উন্নয়ন, সড়ক অবকাঠামো সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি—এসব বিষয়ে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন।
আসন্ন নির্বাচনে চট্টগ্রাম–৮ আসনটি এবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন। এই প্রতিদ্বন্দ্বিতার ময়দানে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে শাহিন রেজার অংশগ্রহণ ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত