বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৪ এএম
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ মুহাম্মদ ওসমান গনি
বিএনপি সরকারে এলে আওয়ামী লীগের নাস্তিক্যবাদী শিক্ষা নীতি সংস্কার করা হবে: হুমাম কাদের চৌধুরী
প্রকাশিত হয়েছে: ১২ নভেম্বর, ২০২৫
বিএনপি সরকারে এলে আওয়ামী লীগের নাস্তিক্যবাদী শিক্ষা নীতি সংস্কার করা হবে: হুমাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের শিক্ষা ব্যবস্থার মূলগত সংস্কার করা হবে।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে স্বনির্ভর রাঙ্গুনিয়ার ব্রক্ষ্মোত্তর ইউনুছিয়া আজিজিয়া মুহিউল ইসলাম মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার অন্যতম একটি হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার। বিগত নাস্তিক্যবাদী কথিত ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ইসলামবিদ্বেষী আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থার ধ্বংসের মাধ্যমে একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, “এর খেসারত দিতে হবে বহু বছর পর্যন্ত। ইনশাআল্লাহ, আমরা ক্ষমতায় গেলে একটি যুগোপযোগী ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হবে।”
মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াকিল আহমেদ, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউছুফ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মৌসিউদ্দৌলাহ,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ভিপি আনছুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুগ্ম আহবায়ক পারভেজ মোশারফ, হাসিনা-জামাল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ইন্জিঃ মোঃ নাছির উদ্দীন নসুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে ইঞ্জিনিয়ার নসুর বাবা স্বনির্ভর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম এর কবর জিয়ারত করেন,
এসময় উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক আবু বকর, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক গাজী নাজিম, রাঙ্গুনিয়া উপজেলা আরাফাত রহমান কোকোর সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস, স্বনির্ভর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইসমাইল সিকদার, বিএনপ নেতা মোঃ আলমগীর সওদাগর, যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ ওমর ফারুক, জাহাঙ্গীর, মোরশেদ, মুমিন সিকদার, শুনেক, মারুফ, বেলাল আহমেদ, ইউনিয়ন সেস্বাসেবক দলের আহ্বায়ক হুসেন আহমেদ জাবেদ, যুগ্ন আহ্বায়ক আরমান আকবর, মুমিন সিকদার, সিনিয়র সদস্য মোঃ ওসমান, মাওলানা আব্দুল খালেক আকিব দিদার আলম, নুরুল আমিন, মোতালেব, ফারুক, জসিম, সাইমন প্রমুখ।
শেষে মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান এর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন ও খোজ খবর নেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত