সংবাদ শিরোনাম

হোছনাবাদের উঠান বৈঠকে হুমাম কাদের চৌধুরী উন্নয়ন ও গণতন্ত্র ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান

হোছনাবাদের উঠান বৈঠকে হুমাম কাদের চৌধুরী উন্নয়ন ও গণতন্ত্র ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান

sub-editor    ০২:৫৭ পিএম, ২০২৫-১১-১১    27

হোছনাবাদের উঠান বৈঠকে হুমাম কাদের চৌধুরী  উন্নয়ন ও গণতন্ত্র ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান

হোছনাবাদের উঠান বৈঠকে হুমাম কাদের চৌধুরী

উন্নয়ন ও গণতন্ত্র ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান

মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
উন্নয়ন ও গণতন্ত্র ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী।
আজ মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার ২নং হোছনাবাদ ইউনিয়নের মির্জা নাজিম উদ্দিন খোকন এর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মুহুর্মুহু করতালি দিয়ে মিছিল সহকারে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন।
মির্জা নাজিম উদ্দিন খোকনের সভাপতিত্বে উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের বিভিন্ন সমস্যা ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময়কালের নির্যাতন নিপিড়নের চিত্র তুলে ধরেন বক্তারা।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যেরা উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহি, উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ওসমান গনি, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য আবুল হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল, শামসুল আলম, কুদ্দুস, জাহাঙ্গীর মেম্বার, সোহেল, তারেক, মো. হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হুমাম কাদের চৌধুরী বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের পেয়ে আপ্লূত হন এবং তিনি বলেন, আমাকে যখন গুম করে নিয়ে যাওয়া হয় তখন আমি ভাবতাম হয়তো আর কারো সাথে কোনোদিন দেখা করতে পারবোনা। মুরুব্বিদের দোয়ার বদৌলতে আজ আপনাদের সাথে দেখা করা, কথা বলার সুযোগ হয়েছে।  মির্জা খোকন চাচা আমার বাবার অনেক পুরনো কর্মী। তার আহবানে সাড়া দিয়ে আজ হোছনাবাদ, নিশ্চিন্তাপুর এলাকার উঠান বৈঠকে এসেছি। আপনাদেরকে বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সালাম  পৌছে দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে রাঙ্গুনিয়াবাসির ঋণ শোধ করার সুযোগ দিয়েছেন। আপনারা ভোট দিয়ে সংসদে পাঠালে আমার বাবার মতো দুর্নীতিমুক্ত থেকে  অবহেলিত রাঙ্গুনিয়ার উন্নয়নের দায়িত্ব নিব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত জনতা দু'হাত তুলে ধানের শীষ প্রতীকে হুমাম কাদের চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম
রাঙ্গুনিয়া
১০/১১/২০২৫

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ