বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলার ২ নং হোসনাবাদ ইউনিয়নের মোগলবাড়ি গ্রামে সরকারি জমিতে অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকার এক সচেতন নাগরিক।
অভিযোগপত্রে জানা যায়, মৃত মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সেচ ম্যানেজার, পানি উন্নয়ন বোর্ডের ইজারাকৃত জমিতে নিজের উদ্যোগে বহু বছর আগে গাছ রোপণ করেন। বর্তমানে তাঁর ছেলে মোঃ সোহেল, যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত, ওই জমির দেখভালের দায়িত্বে রয়েছেন।
অভিযোগকারী জানিয়েছেন, সম্প্রতি খাল খনন কাজের অজুহাতে জসিম উদ্দিন ও তাঁর সহযোগীরা পানি উন্নয়ন বোর্ডের কোনো অনুমতি ছাড়াই প্রায় ৮-১০ জন সন্ত্রাসী নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোট ১২টি মূল্যবান গাছ কেটে নিয়ে যান।
মৃত ইব্রাহিমের কন্যা জান্নাতুল আক্তার দুই মাস পূর্বে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হলেও কেবল দরখাস্ত জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু অবৈধ কর্মকাণ্ড থামেনি।
স্থানীয় বয়োজ্যেষ্ঠ নাগরিক ও বাংলাদেশ বোটের জাতীয় মেম্বার জনাব মোজাম্মেল হোসেন (৭৫) জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডে দায়িত্বে থাকা অবস্থায় ইব্রাহিমকে গাছ রোপণের কাজে সহায়তা করেছিলেন। তিনি বলেন, “তখন প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকায় চারা সংগ্রহ করে রোপণ করা হয়েছিল। এখন সেই গাছগুলো কেটে নেওয়া হয়েছে, যা সরকারি সম্পদ ধ্বংসের সামিল।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও পরিবেশ সচেতন মহল মনে করছেন, এ ধরনের অবৈধ গাছ কর্তন ও সরকারি সম্পত্তি দখলের ঘটনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রকৃষ্ট উদাহরণ।
দুদক কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে— অভিযোগটি তদন্তপূর্বক মোহাম্মদ জসিম উদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত