সংবাদ শিরোনাম

চট্টগ্রামের বায়েজিদে হারুনুর রশিদ আটক ও জামিনে মুক্তি এলাকায় গুঞ্জন ও অভিযোগের ঝড়

sub-editor    ০৫:০৯ পিএম, ২০২৫-১১-০৭    273

চট্টগ্রামের বায়েজিদে হারুনুর রশিদ আটক ও জামিনে মুক্তি  এলাকায় গুঞ্জন ও অভিযোগের ঝড়

চট্টগ্রাম প্রতিনিধি: নাসরিন আক্তার সুমি। 
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আলোচিত ব্যক্তি হারুনুর রশিদ, যিনি স্থানীয়ভাবে কৃষক দলের এক ইউনিটের সভাপতি হিসেবে পরিচিত, তাকে সম্প্রতি পুলিশ আটক করে। তবে মাত্র একদিন পরই তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন ও নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাস্তহারা লীগ-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বর্তমানে কৃষক দলের নেতৃত্বে যুক্ত হন।

এলাকাবাসীর দাবি, হারুনুর রশিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে এলাকায় জুয়ার আসর, অবৈধ মাদক ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছেন। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে এমন কয়েকটি স্থানে তার প্রভাব বিস্তারের অভিযোগও শোনা যাচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বায়েজিদ থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

বিষয়টি তদন্তাধীন রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে মাত্র এক দিনের মধ্যে জামিনে মুক্তি পাওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে “তদন্ত প্রক্রিয়া কি প্রভাবমুক্ত?”

রাজনৈতিক ও সামাজিক মহলে এ ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা চলছে। স্থানীয়দের দাবি,

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসলে এলাকাবাসী স্বস্তি পাবে।”

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ