বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫২ এএম
...
মুহাম্মদ ওসমান গনি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারন সম্পাদক মোঃ মন্জুর ইসলাম মন্জু।
৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা। তিনি রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সশ্রদ্ধ শ্রদ্ধা জানান।
মোনাজাতের সময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ছাড়া তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, এবং দেশনেতা তারেক রহমান ও তার পরিবারের কল্যাণ কামনা করেন।
এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সফরসঙ্গীদের একজন বলেন,
“প্রচারণার শুরু শহীদ জিয়ার মাজার থেকে—এটা শুধু প্রথা নয়, বিশ্বাসের জায়গা। এখান থেকেই আমরা শক্তি পাই।”
মাজার প্রাঙ্গণে কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন,
“আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে এসেছি। এই পথ শান্তির, ন্যায়ের, এবং জনগণের।”
মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এরপর রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের বিভিন্ন অংশে প্রচারণামূলক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রওনা হন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত