বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫১ এএম
প্রার্থীতা পুনঃমূল্যায়নের দাবি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে
সমিরন পাল, চট্টগ্রাম জেলা থেকে:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করছেন—বিগত দুঃসময়ে দলের নির্যাতিত কর্মীদের পাশে না থাকা একজনকে পুনরায় মনোনয়ন দেওয়ায় হতবাক এবং ক্ষুব্ধ তারা। কাঙ্ক্ষিত প্রার্থী না পাওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মাঝে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের বহিঃপ্রকাশ।
গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সম্ভাব্য মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণার পরপরই চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামের মনোনয়ন ঘিরে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রবীণ বিএনপি নেতা আমির আহমেদ সওদাগর বলেন, “লায়ন হেলাল এমপি নমিনেশন না পাওয়ায় আমি মর্মাহত। এমন ত্যাগী নেতাকে কেন বঞ্চিত করা হলো?”
তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সরওয়ার জামাল নিজাম ১/১১ এর পর থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে জনগণের সঙ্গে সম্পর্কের ঘাটতির কারণে তিনি পরাজিত হন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হলেও তিনি মাঠে না থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে আন্দোলন, মিথ্যা মামলা ও জেল-জুলুমের সময়ও তিনি দলের কর্মীদের পাশে ছিলেন না।
অন্যদিকে, একই সময়ে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্যসচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন তৃণমূলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলেন বলে স্থানীয়রা জানান। আন্দোলন, কর্মসূচি ও সংগঠনকে সক্রিয় রাখায় তার ভূমিকা ছিল বলিষ্ঠ।
আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির বলেন, “দল থেকে বলা হয়েছিল মাঠে থাকা তৃণমূল নেতাকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু আনোয়ারা-কর্ণফুলীতে মনোনয়ন দেওয়া হয়েছে মাঠে না থাকা একজনকে। এতে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
আনোয়ারা উপজেলা যুবদল নেতা মো. আরিফ বলেন, “চট্টগ্রামের রাজনীতিতে লায়ন হেলাল উদ্দিন শুধু পরিচিত নেতা নন, দুঃসময়ে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। আন্দোলন-সংগ্রামে তার অবদান অপরিসীম। তাই আমরা সবাই চাই, লায়ন হেলাল উদ্দিনকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।”
স্থানীয় পর্যায়ে জানা যায়, গত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হলেও লায়ন হেলাল উদ্দিন তাদের পাশে থেকেছেন। কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে তাদের মুক্তির ব্যবস্থাতেও ভূমিকা রেখেছেন তিনি।
আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাচ্ছল হোসেন জুয়েল বলেন, “দেশের ক্রান্তিকালে আনোয়ারা উপজেলা বিএনপির হাল ধরেছিলেন লায়ন হেলাল। দুঃসময়ে তিনিই ছিলেন মাঠে।”
প্রবীণ এক বিএনপি নেতা বলেন, “১৬ বছর ধরে আন্দোলন সংগ্রামে লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্ব ছিল অনন্য। তার ত্যাগ-সাহসিকতা তৃণমূলের অনুপ্রেরণা।”
তৃণমূলের নেতাকর্মীদের একাংশ দাবি করছেন, দল যেন পুনর্বিবেচনা করে প্রকৃত ত্যাগী, মাঠে থাকা ও কর্মীবান্ধব নেতাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেয়।
লেখক: সমিরন পাল
চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত