সংবাদ শিরোনাম

অক্সিজেন এলাকায় হকারদের থেকে টাকা তোলার অভিযোগ, জনদুর্ভোগ চরমে

sub-editor    ১২:০১ পিএম, ২০২৫-১১-০৭    226

অক্সিজেন এলাকায় হকারদের থেকে টাকা তোলার অভিযোগ, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর বাইজিদ থানাধীন অক্সিজেন এলাকায় হকারদের কাছ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, “কামরুল” নামের এক ব্যক্তি সম্প্রতি এই টাকা তোলার দায়িত্ব পেয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার টাকার বেশি তোলা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এই টাকা আদায়ের কোনও সরকারি অনুমোদন নেই। হকারদের কাছ থেকে আদায়কৃত টাকার গন্তব্যও স্পষ্ট নয়। জনগণ জানতে চায়—এই টাকার ভাগ কোথায় যায়, কারা এই অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িত, এবং এর পেছনে কারা প্রভাব বিস্তার করছে।

অক্সিজেন এলাকা চট্টগ্রামের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। এমন এলাকায় হকার বসানোর কারণে যানজট ও জনদুর্ভোগ বেড়েছে বহুগুণ। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মূল সড়ক দখল করে হকার বসানোর অনুমতি কে দিয়েছে—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত “জোয়ার আসর” নামে একটি বাজার বসে, যেখানে অবৈধভাবে ব্যবসা পরিচালিত হয়। এতে রাতভর শব্দদূষণ ও যানজটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের দাবি, অক্সিজেন এলাকার এই বিশৃঙ্খলা, অবৈধ হকার বসানো ও অর্থ লেনদেনের বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের প্রশ্ন:
হকার বসানোর অনুমতি কে দিয়েছে?
প্রতিদিনের এই টাকা কোথায় যায়?
কেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে?

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ