বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫২ এএম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মুহাম্মদ ওসমান গনি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের প্রার্থী ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এ নিয়ে উপজেলার সর্বত্র বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল জিয়া মঞ্চের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। সর্বস্তরের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে আলহামদুলিল্লাহ লিখে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন।
উপজেলার রাণিরহাটে তৎক্ষণাৎ আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। মিছিলোত্তর সমাবেশে ইউছুফ চৌধুরী জিয়া পরিবারের
পরে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবারের সন্তান হুমাম কাদের চৌধুরীকে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হুমাম কাদের চৌধুরীর বিজয় নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ মিছিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যাপক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী সদরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিনের নেতৃত্বে, সরফভাটা ইত্যাদি চত্বর থেকে গোডাউন এলাকায় উপজেলা বিএনপির সদস্য ও সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির নেতৃত্বে লিচুবাগানে জিয়া মঞ্চ সভাপতি ফজলুল করিম ফজলুর নেতৃত্বে মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
নেতাকর্মীদের উচ্ছ্বস সম্পর্কে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর বলেন, এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ রাজনৈতিক দলের নাম বিএনপি। ধানের শীষ এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সমগ্র বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে এ প্রতীক পাওয়ার দৌড়ে একাধিক প্রার্থী থাকেন। পছন্দের প্রার্থী নির্যাতিত পরিবারের নির্যাতিত মজলুম জননেতা হুমাম কাদের চৌধুরী মনোনয়ন পাওয়ার মূলত নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যা দল নিরপেক্ষ সাধারণ জনগণের মধ্যেও প্রবাহিত হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এদেশের আপামর জনসাধারণের আবেগ অনুভূতি বুঝেন। যার নিদর্শন হলো হুমাম কাদের চৌধুরীর হাতে ধানের শীষ তুলে দেওয়া। এ সময়োচিত সিদ্ধান্ত নেতাকর্মীদের আন্দোলিত করছে। রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত