বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫২ এএম
ওমর ফারুক চট্টগ্রাম জেলা থেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রয়াত নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী এর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে রাঙ্গুনিয়া-৭ আসনে মনোনয়ন পাওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে রাঙ্গুনিয়ার ৩নং স্বনির্ভর ইউনিয়নে অনুষ্ঠিত হয় এক বিশাল আনন্দ মিছিল।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এই মিছিলের নেতৃত্ব দেন ৩নং স্বনির্ভর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসাইন আহমেদ জাবেদ। মিছিলটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ সমাবেশে পরিণত হয়।
উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ
মিছিলে আরও উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেকান্দার মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান একবার, সাবেক সদস্য সচিব মাহমুদ ইব্রাহিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জাহেদ রেজা, মোঃ মনির, মোহাম্মদ মানিকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দের বক্তব্য
নেতৃবৃন্দ বলেন, “সালাহ উদ্দিন কাদের চৌধুরীর আদর্শ ও সাহসী নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা। তাঁর রেখে যাওয়া উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর নির্বাচনে বিজয় অর্জন করবো।”
মিছিল শেষে আনন্দ সমাবেশে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রিপোর্ট করেছেন:
ওমর ফারুক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত