বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪২ এএম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : মুহাম্মদ ওসমান গনি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ৪নং মরিয়ম নগর ইউনিয়ন শ্রমিক দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মরিয়ম নগর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল মেম্বার ও পোমরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. সৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. সামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মোতালেব চৌধুরী।
তিনি বলেন, “আমরা
সবসময় রাজপথে থেকে দলের জন্য কাজ করেছি এবং করব। জাতীয়তাবাদী দল বিএনপি কখনো কোনো অপশক্তিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আগামী নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা দেশের মানুষ ও বিএনপি প্রতিহত করবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।
তিনি বলেন, “পিয়ারে বা গণভোটে আমরা বিশ্বাসী নই। যারা এক জায়গার ভোট অন্য জায়গায় দেওয়ার চিন্তা করছেন, তাদের কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকব। আমরা সবাই বিএনপি, ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জসিম উদ্দিন,
চন্দ্রঘোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আবু তালেব,
চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি মো. রফিকুর ইসলাম,
সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ম. বেলার উদ্দিন তালুকদার,
পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু জাফর আহমেদ,
স্বনির্ভর ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,
হোসনাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কাসেম,
বেতাগী ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ,
পোমরা ইউনিয়ন সভাপতি মো. শহিদুল আলম,
উপজেলা সহ-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রচার সম্পাদক মো. ইউছুপ, দপ্তর সম্পাদক মো. জামাল মেম্বার,
পৌর শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,
এছাড়াও মহিলা শ্রমিক দলের রুজি আক্তার, রুকসানা আক্তার, শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত