বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪২ এএম
লেখক আজগর আলি মানিক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–ডবলমুরিং–চান্দগাঁও) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সমর্থনে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এডভোকেট গোলাম ফারুক। তিনি বলেন, “আমার বাংলাদেশ পার্টি চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী দল। এবি পার্টি সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৫ আসনে মনোনীত প্রার্থী লে. কর্নেল (অব.) দিদারুল আলম। তিনি বলেন, “জাতি অতীতের লুটপাট, চাঁদাবাজি ও ফ্যাসিবাদী রাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ঈগল মার্কায় ভোট দেবে।”
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান। তিনি বলেন, “চট্টগ্রামের এই বিশাল সমাবেশ প্রমাণ করছে, এবি পার্টি নবাগত হলেও জনসমর্থনে পিছিয়ে নেই।”
কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাচন ব্র্যান্ডিং সমন্বয়ক ছিদ্দিকুর রহমান বলেন, “১৪০০ শহীদের রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার চেতনায় এবি পার্টি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।”
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী এডভোকেট সৈয়দ আবুল কাশেম। তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য রক্ষায় এবি পার্টি অটল থাকবে।”
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, “চট্টগ্রাম-৯ আসনে নির্বাচিত হতে পারলে অবহেলিত বাকলিয়া, চাক্তাই, খাতুনগঞ্জ, টেরিবাজারসহ পুরো এলাকায় মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক নগরী গড়ে তুলবো।”
সমাবেশে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি এবি পার্টির আহ্বায়ক ও প্রার্থী বেগম ফারজানা আলম, নেতা শহীদুল ইসলাম বাবুল এবং চট্টগ্রাম মহানগর এবি যুব পার্টির সদস্য সচিব জাবেদ ইকবাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান।
সমাবেশের আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত