বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৩ এএম
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক জনাব গাজী সাইদূর রহমান এর বদলিজনিত কারণে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (Public Prosecutor), অতিরিক্ত পিপি, ও স্টাফবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারকের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন—তা উপস্থিত সকলে স্মরণ করেন গভীর শ্রদ্ধার সঙ্গে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও পিপি জনাব আকবর আলী। তিনি মাননীয় বিচারক গাজী সাইদূর রহমান-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তাঁর হাতে থেকে সম্মাননা গ্রহণের মুহূর্তে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগময় ও স্মরণীয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব গাজী সাইদূর রহমান ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থী মানুষের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মানবিক মনোভাব, পেশাগত নিষ্ঠা এবং ন্যায়ের প্রতি অঙ্গীকার সর্বদা অনুকরণীয় হয়ে থাকবে।
একজন সিনিয়র আইনজীবীর ভক্ত হিসেবে উপস্থিত একজন আইনজীবী বলেন, “আলহামদুলিল্লাহ, এমন একজন বিজ্ঞ বিচারকের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই গর্বের বিষয়।” তিনি মাননীয় বিচারকের ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে সকল উপস্থিত সদস্যরা মাননীয় বিচারকের সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্যের জন্য দোয়া করেন।
চট্টগ্রাম আদালত থেকে আজগর আলি মানিক।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত