বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫২ এএম
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন ৫ নম্বর মোহরা ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে এক শ্রেণির প্রভাবশালী চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মোঃ ইব্রাহিম নামের এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ, ইব্রাহিম কখনো নিজেকে এরশাদ উল্লাহ গ্রুপের ঘনিষ্ঠ বলে দাবি করেন, আবার কখনো আবু সুফিয়ান গ্রুপের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের ওপর চালিয়ে যাচ্ছেন নানা ধরনের জুলুম, নির্যাতন ও অর্থনৈতিক শোষণ।
স্থানীয়রা জানিয়েছেন, গরীব ও অসহায় মানুষজনকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিতভাবে চাঁদা আদায় করছেন ইব্রাহিম। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কোনো প্রকার বৈধ কর্তৃত্ব বা দায়িত্ব না থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, দোকানপাট নির্মাণ, ছোটখাটো ব্যবসা বা রাস্তার পাশের স্থাপনায় চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে চলে মারধর ও হুমকি-ধামকি।
এলাকার জনগণ আরও জানান, ইব্রাহিম নিজেকে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতা হিসেবে তুলে ধরে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করছেন। অথচ প্রকৃতপক্ষে দলীয় কোনো আনুষ্ঠানিক দায়িত্বে নেই তিনি। শুধুমাত্র ক্ষমতার দাপটে এবং গোষ্ঠীগত পরিচয়ের সুবিধা নিয়ে গরীব জনগণের উপর অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন শোষণ ও নিপীড়ন।
স্থানীয় একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, "আমরা অসহায় মানুষ। রিকশা চালাই, ছোটখাটো ব্যবসা করি। ইব্রাহিম প্রতিনিয়ত টাকা দাবি করে। না দিলে ব্যবসা করতে দেয় না। অনেকেই নিরুপায় হয়ে তাকে চাঁদা দিচ্ছে, কিন্তু মুখ খুলতে পারছে না ভয়ের কারণে।"
এ বিষয়ে চাঁদগাঁও থানা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। একইসাথে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রশ্ন, "বিএনপি কি চাঁদাবাজ ও অপকর্মকারীদের আশ্রয়দাতা? না কি এসব অপকর্মের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই?"
চাঁদগাঁওয়ের সচেতন নাগরিক সমাজ দাবি করেছেন, মোঃ ইব্রাহিমের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে এই চাঁদাবাজ ও ভুয়া রাজনৈতিক পরিচয়ধারীর কবল থেকে মুক্ত করা হোক।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত