সংবাদ শিরোনাম

২নং জালালাবাদ ওয়ার্ডে বিএনপি নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী: দলীয় ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ

২নং জালালাবাদ ওয়ার্ডে বিএনপি নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী: দলীয় ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ

sub-editor    ১১:৫৯ এএম, ২০২৫-১০-১৪    118

২নং জালালাবাদ ওয়ার্ডে বিএনপি নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী: দলীয় ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ

২নং জালালাবাদ ওয়ার্ডে বিএনপি নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী: দলীয় ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ

চট্টগ্রাম মহানগরের ২নং জালালাবাদ ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দম্ভপূর্ণ আচরণ এবং রাজনৈতিক প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। এতে করে এলাকার সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এদের এমন কর্মকাণ্ডে বিএনপির দীর্ঘদিনের অর্জিত সুনাম ও বিশ্বাস আজ প্রশ্নের মুখে।

অভিযুক্ত নেতাদের তালিকায় রয়েছেন:

ওয়াহিদুল ইসলাম – যুগ্ম আহ্বায়ক, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি

মোঃ জসিম – আহ্বায়ক কমিটির সদস্য, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি

নুরুল ইসলাম – আহ্বায়ক কমিটির সদস্য, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি

মোঃ সুমন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল

প্রতিদিনের চাঁদাবাজি ও হুমকি-ধামকির অভিযোগ

ফোর এইজ গ্রুপের সামনে কুলগাও থেকে যতো বেন গাড়ী বসে, প্রতিদিন এক বেন গাড়ী থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই চাঁদা তোলার পেছনে জড়িত রয়েছে উক্ত নেতাদের সন্ত্রাসী বাহিনী।

শাহআলম মাষ্টারের জমি দখলের চক্রান্ত

জালালাবাদ নয়া মাজার রোডে এক মৃত ব্যক্তি শাহআলম মাষ্টার কষ্ট করে কেনা ২ গন্ডা জায়গাতেও চক্রান্ত চলছে। ওই জায়গা থেকে এক বিধবা মহিলা ও তার একমাত্র ছেলেকে জোরপূর্বক উৎখাতের চেষ্টা করা হচ্ছে।

তাদের বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো হয়েছে। অভিযোগ উঠেছে, যদি ঐ মহিলা ৫ লক্ষ টাকা না দেন, তাহলে তার ছেলেকে আরও গুরুতর মামলায় ফাঁসানো হবে বা "ঘুমের মতো" ষড়যন্ত্রের শিকার হতে পারে।

অভিযুক্তদের পরিচয় ও প্রকাশ্য হুমকি

সাদা পাঞ্জাবি পরা – মোঃ জসিম, লাল কাপড় পরা – ওয়াহিদ, গেঞ্জি পরা – সুমন ও নুর ইসলাম সহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী এসব কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।

তারা প্রকাশ্যে ভুয়া ফেসবুক টিভিতে সাক্ষাৎকার দিয়ে নিজেদের নির্দোষ দাবি করলেও, এলাকাবাসী বলছে এটি শুধুই নাটক। স্থানীয়দের দাবি, এই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

সাধারণ মানুষের অভিমত
আমরা বিএনপিকে ভালোবাসি, কিন্তু এইসব নেতাকর্মীদের জন্য এখন এলাকায় মুখ দেখানো দায় হয়ে গেছে। এরা জনগণের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, বরং মানুষকে ভয় দেখিয়ে দমন করতে চায়। তাদের আচরণ আওয়ামী লীগের দুঃশাসনের মতোই মনে হচ্ছে।"

রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি

এইসব নেতাকর্মীদের কর্মকাণ্ডে শুধুমাত্র জনসাধারণ নয়, দলের অভ্যন্তরেও চাপ ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির অনেক দায়িত্বশীল কর্মী মনে করছেন, যদি এই দৌরাত্ম্য থামানো না যায়, তাহলে আগামী নির্বাচনে দলের ভরাডুবি অনিবার্য।

বিএনপি হাইকমান্ডের কাছে খোলা চিঠি প্রস্তুত

স্থানীয় সচেতন নাগরিক ও দলের একাংশ ইতোমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটি "খোলা চিঠি" প্রস্তুত করেছেন। তাদের দাবি, অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে, যাতে দলের জনপ্রিয়তা ও সুনাম রক্ষা পায়

সিনিয়র নাগরিকদের উদ্বেগ
বিএনপির চলমান আন্দোলন ও গণমানুষের স্বার্থ রক্ষার লড়াইয়ের সময়ে এই ধরনের নেতাকর্মীরা দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। হাইকমান্ডের এখনই ব্যবস্থা নেওয়া উচিত।"

২নং জালালাবাদ ওয়ার্ডের এই অবস্থা চট্টগ্রামের বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হতে পারে। এখনই ব্যবস্থা না নিলে grassroots পর্যায়ে বিএনপির অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 রিপোর্ট করেছেন: সাংবাদিক সিনথিয়া ইসলাম সুমি

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ