মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৪:১৫ এএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ওসমান গনি।। উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগানে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১২-১৩ বছর পর এই সভার মাধ্যমে আবারো নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক এডহক কমিটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মোতালেব চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম কন্ট্রাক্টর। তিনি বলেন, “সমিতির সকল ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের মূল লক্ষ্য। অতীতে নানা কারণে নির্বাচন হয়নি, তবে এবার আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে চাই।”
তিনি আরও বলেন, “কোনো ব্যবসায়ী যেন বাদ না পড়ে, সেদিকে লক্ষ রেখে আমরা কাজ করছি। জনসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আমরা নির্বাচন স্থগিতের পেছনের কারণগুলো চিহ্নিত করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করেই সামনে এগিয়ে যেতে চাই।”
সভায় সভাপতি প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ বেলাল উদ্দিন বেলাল এবং সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জি এস শোয়েব কাদের। শোয়েব কাদের বলেন, “আমি ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করতে চাই। যদি নির্বাচিত হই, তাহলে একটি দায়িত্বশীল ও কার্যকরী সমিতি উপহার দেওয়ার চেষ্টা করব।”
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ আল ইমরান, মোঃ সেকান্দার হুসেন, মোহাম্মদ এনাম, মোঃ সাজ্জাদ, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ মোশারফ, মোহাম্মদ পারভেজ, জসিম সিকদারসহ লিচুবাগানের ব্যবসায়ী বৃন্দ।
ব্যবসায়ী মোঃ নেজাম সওঃ বলেন, “ভোটার তালিকায় আমার নাম না আসার বিষয়টি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা দরকার। সকল ব্যবসায়ীর সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করি।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীরা চট্টগ্রাম জনসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে দেখা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলে নির্বাচন প্রক্রিয়া পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়।
সমিতির ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, চলতি বছরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে এবং লিচুবাগানের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা নিশ্চিত হবে।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত