সংবাদ শিরোনাম

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

sub-editor    ০৩:২৫ পিএম, ২০২৫-১০-১১    37

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর অযৌক্তিক ও অন্যায় টোল আদায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করেছে। কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নূর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা টোল আদায়ের বিরুদ্ধে বিস্তারিত অবস্থান ব্যক্ত করেন।

বক্তারা অভিযোগ করেন, কর্ণফুলী সেতুর টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় পড়ছেন। প্রতিদিন একাধিকবার একই সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে একই পথে বারবার টোল দিতে হচ্ছে, যা মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি করেছে। ফলে সাধারণ মানুষের যাতায়াতের ব্যয় বাড়ার পাশাপাশি যানজট ও ভোগান্তি নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীরা এর ব্যপ্তি ও প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম তুলে ধরে জানান, নদীর দুই পাশে জনবসতি থাকলে সেতু থেকে টোল আদায় করা হয় না। কিন্তু কর্ণফুলী সেতুর ক্ষেত্রে এই নীতি ভঙ্গ করা হচ্ছে, যা স্পষ্টভাবে দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বিনিয়োগের পথও বন্ধ হয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে কর্ণফুলী সেতুর টোল আদায় বন্ধ ও এই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি আগামী ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় মইজ্জ্যারটেক টোলপ্লাজার পশ্চিম পাশে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজনের ঘোষণা দেন, যাতে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—
সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম ফোরকান, সদস্য সচিব সাংবাদিক শফিক আহমেদ সাজিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জসিম উদ্দিন, বাংলাদেশ সমিতি (ইউ.এ.ই) সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রফিক সিকদার, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. গোলাম ওয়ারেছ ও কর্ণফুলী নাগরিক পরিষদের এইচএম হারুন অর রশিদ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
অ্যাডভোকেট মো. উসমান, ব্যাংকার মো. মেহেরাব হোসেন খান, নজরুল ইসলাম (লোটাস), ব্যবসায়ী এজাবত উল্লাহ, প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ, নুরুল আবছার চৌধুরী, মো. সেলিম, অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম, এজাজ আল ফারুক প্রমুখ।

রিপোর্ট করেছেন: সমিরন পাল
স্থান: চট্টগ্রাম জেলা

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ