বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫০ এএম
টঙ্গীতে ইয়াবা ব্যবসায়ীর মাছ বিতরণে এলাকাবাসীর ঘৃণা ও প্রতিবাদ: “হারামের টাকা খাব না”
টঙ্গী, গাজীপুর:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডে আলোচিত এক মাদক ব্যবসায়ী, স্থানীয়ভাবে পরিচিত “খোকন”, সম্প্রতি নিজের অপরাধমূলক পরিচয় ঢাকতে ও আইনশৃঙ্খলা বাহিনীর নজর থেকে বাঁচতে এলাকায় মাছ বিতরণে নামেন। তবে তার এই 'দান' এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্যতা পায়নি।
স্থানীয়দের অভিযোগ, খোকন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার ডিবি ও থানা পুলিশের নজরদারিতে থেকেও অদৃশ্য কোনো প্রভাবের কারণে সে বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে আসে। সম্প্রতি নিজের ‘ছবি বদলাতে’ এবং জনগণের সহানুভূতি পেতে মাছ বিতরণ শুরু করলেও, এলাকাবাসী তার এই চালাকি বুঝে ফেলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বলেন:
আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হারামের টাকা খাব না। প্রয়োজনে না খেয়ে থাকব, ভিক্ষা করে খাবো, তবুও ইয়াবা ব্যবসায়ীর মাছ খাব না।”
অনেক এলাকাবাসী এক বাক্যে বলেন, “খোকনের টাকায় কেনা মাছ মানে জাহান্নামের দাওয়াত।"
স্থানীয় সচেতন যুব সমাজ বলছে:
আমরা চাই, খোকনের মতো মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক। সে যতই মাছ বিলি করুক, এলাকাবাসী জানে সে কে!”
এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, এভাবে মাছ বিলি করে সামাজিকভাবে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা একধরনের প্রতারণা। প্রশাসনের প্রতি অনুরোধ, এসব অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি:
ইয়াবাসহ সবধরনের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান জোরদার করা
অবৈধ আয়ের উৎস তদন্ত ও বিচারের আওতায় আনা
সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা
নাসরিন আক্তার সুমি।
টঙ্গী, গাজীপুর
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত