মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৫:২৬ এএম
চট্টগ্রামের সন্তানদের নির্মিত চলচ্চিত্র ‘বান্ধব’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল
চট্টগ্রামের প্রযোজক ও পরিচালক সুজন বড়ুয়া পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বান্ধব’ অবশেষে ৩ অক্টোবর মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র নিশ্চিত করেছে, দুর্গাপূজা উপলক্ষে চলচ্চিত্রটি অবশেষে প্রেক্ষাগৃহে এসেছে।
একাধিকবার মুক্তির তারিখ নির্ধারিত হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে এবার আর পিছিয়ে যায়নি। প্রযোজক আবুল বাশার (হাবিব খান) বলেন,
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। 'বান্ধব'র গল্প শুনেই প্রযোজনায় আগ্রহী হই। শুটিং শুরু হলে নিজেও অভিনয়ে অংশ নিই। সিনেমার গল্পটা খুবই হৃদয়স্পর্শী, তাই আর আটকে রাখতে চাইনি।”
পরিচালক সুজন বড়ুয়া বলেন,
আমার স্বপ্নের প্রজেক্ট ‘বান্ধব’ অবশেষে দর্শকদের সামনে এসেছে। ঢাকায় মুক্তির পর এখন আমার মাতৃভূমি চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে ১০ অক্টোবর থেকে প্রদর্শিত হচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা করি দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন।”
চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক অনুপ কুমার বড়ুয়া বলেন,
চিত্রনাট্য শোনার পরই গল্পটির প্রেমে পড়ে যাই। আমি গর্বিত যে আমার শহরের মানুষের সামনে আমাদের নির্মিত চলচ্চিত্র উপস্থাপন করতে পারছি। ‘বান্ধব’ প্রতিটি মানুষের বিবেককে নাড়া দেবে।
সিনেমার মূল গল্প
‘বান্ধব’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন শিশুর জীবন সংগ্রামকে ঘিরে। কীভাবে সমাজের চোখে এই শিশুর বেড়ে ওঠা, কষ্ট, প্রেম ও সমাজের বাস্তবতা – সবই উঠে এসেছে এই সিনেমায়।
অভিনয় ও সংগীত
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও রয়েছেন শক্তিমান অভিনেতা গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, আসমা শিউলি, আরফান, সাহেলা, সানজি, সোহেল, রাজ সাগর, রুবেল উর্মি, অপর্ণা প্রমুখ।
চলচ্চিত্রটিতে রয়েছে ৫টি গান। এর মধ্যে ৪টি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, একটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনায় ছিলেন শ্রদ্ধেয় শেখ সাদী খান ও এম এ রহমান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলি আফরোজ, আশিক, চৈতী মুৎসুদ্দী।
আজ চট্টগ্রাম জেলার কাজীর দেউড়ি সুগন্ধা সিনেমা হলে সিনেমাটির শুভমুক্তি উপলক্ষে রিপোর্ট করেছেন সাংবাদিক সমির পাল।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত